
রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের নতুন চালান
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ১২:৫৩

তারাগঞ্জে উদ্ধার হওয়া রাসায়নিক সার। ছবি: সংগৃহীত
রংপুরের তারাগঞ্জে অবৈধভাবে মজুত করে রাখা ১১৭ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের থানার মোড়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোনাব্বর হোসেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম কনক কুমার দত্ত (৫৭)। তিনি কুর্শা বাজারের থানাপাড়া এলাকার মৃত কৃষ্ণ কুমার দত্তের ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে চালানো ওই অভিযানে কনক কুমার দত্তের হেফাজত থেকে মোট ১১৭ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়। এর মধ্যে ৬০ বস্তা এমওপি, ৩০ বস্তা ডিএপি, ১৫ বস্তা ইউরিয়া এবং ১২ বস্তা মরক্কোর সার রয়েছে। উদ্ধার করা এসব সারের আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ ২৮ হাজার টাকা।
সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২(১) ধারা অনুযায়ী অবৈধভাবে সার মজুতের দায়ে কনক কুমার দত্তকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। পরে উদ্ধার হওয়া সারগুলো সরকারি গুদামে জমা দেয়ার জন্য উপসহকারী কৃষি কর্মকর্তা আমিনুল ইসলামকে নির্দেশ দেয়া হয়েছে। অভিযানে কৃষি বিভাগের কর্মকর্তা ও তারাগঞ্জ থানা পুলিশ সহযোগিতা করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোনাব্বর হোসেন বলেন, ‘কৃষকদের সার নিয়ে কোনো ধরনের কারসাজি বরদাশত করা হবে না। অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা বেশি দামে বিক্রির চেষ্টা করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’