
সুস্থ ও সুশৃঙ্খল মানুষ গড়তে স্কাউটের বিকল্প নেই: আসাদুল হাবিব দুলু
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ১৩:১৮

রূপপুরে ইউরেনিয়ামবাহী গাড়িবহর। ছবি: সময় সংবাদ
কঠোর নিরাপত্তায় ঢাকা থেকে সড়কপথে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও একটি নতুন চালান।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঈশ্বরদীতে অবস্থিত বিদ্যুৎকেন্দ্রটির ভেতরে ইউরেনিয়ামবাহী গাড়িবহর প্রবেশ করে।
এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাড়িবহরটি রূপপুরের উদ্দেশে রওনা দেয়।
সেনাবাহিনী, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তাবেষ্টনীতে সড়কপথে রূপপুরে এই পারমাণবিক জ্বালানি পরিবহন করা হয়। ঢাকা থেকে রূপপুর পর্যন্ত মহাসড়কে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেয় সংশ্লিষ্ট জেলাগুলোর পুলিশ ও প্রশাসন। ইউরেনিয়ামের গাড়িবহর নির্বিঘ্নে প্রকল্প এলাকায় পৌঁছানোর লক্ষ্যে সড়কে সব ধরনের যানবাহন ও সাধারণ মানুষের চলাচল সাময়িকভাবে নিয়ন্ত্রণ করা হয়।
প্রকল্প সূত্র জানায়, এর আগেও কয়েক দফায় রাশিয়া থেকে বিশেষ কার্গো উড়োজাহাজে করে পারমাণবিক জ্বালানি ঢাকায় আনা হয়। পরে তা কঠোর নিরাপত্তায় সড়কপথে রূপপুর বিদ্যুৎকেন্দ্রে নেয়া হয়। চলতি বছরের মধ্যেই রাশিয়া থেকে আরও জ্বালানির চালান দেশে পৌঁছানোর কথা রয়েছে।
উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট গত অক্টোবরে পারমাণবিক বিক্রিয়া বা ক্রিটিক্যালিটি অর্জন করেছে। বর্তমানে ইউনিটটির পাওয়ার স্টার্ট-আপ পর্যায়ের কার্যক্রম চলমান রয়েছে। সবকিছু স্বাভাবিক নিয়মে অগ্রসর হলে স্বল্প সময়ের মধ্যেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে বলে আশা করছেন প্রকল্প সংশ্লিষ্টরা।