
ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, পুলিশ কনস্টেবলসহ গ্রেফতার দুই
বাংলাদেশ
মহানগর ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২১:৪৫

ফাইল ছবি
২০২৭ সালের হজে বাংলাদেশের বর্ধিত কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে। যা চলবে আগামী ২২ নভেম্বর পর্যন্ত। তবে এর আগেই কোটা পূরণ হয়ে গেলে নিবন্ধন কার্যক্রম বন্ধ হয়ে যাবে।
সোমবার (১৬ নভেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী গত ২৬ সেপ্টেম্বর ২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম শেষ হয়। বাংলাদেশের জন্য ৭৮ হাজার ৫০০ জনের কোটা অনুমোদন করেছিল সৌদি। পরবর্তীতে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে কোটা আরও বাড়ানো হয়। পাশাপাশি সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজযাত্রী পাঠানোরও সুযোগ রয়েছে।
২০২৭ সালের হজে যেতে ইচ্ছুক ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সংশ্লিষ্ট ব্যাংকসহ সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
এদিকে, নতুন করে প্রাথমিক নিবন্ধন করা হজযাত্রীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নির্বাচিত প্যাকেজের বাকি টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ে তা করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন বাতিল হবে।
প্রাসঙ্গিক: