
উত্তরখান থেকে পিস্তল-গুলিসহ ‘কিলার শিবুলু’ গ্রেফতার
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৩:৯

তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন তার বাবা কে এম এনায়েতুল করিম। ছবি: ভিডিও থেকে নেয়া
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়ে তার বাবা কে এম এনায়েতুল করিম বলেছেন, আমি আমার ছেলের মৃত্যুর কারণ জানতে চাই।
শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর উত্তরায় তাহসিফের বাসভবনে সাবেক সেনা কর্মকর্তাদের সংগঠন রাওয়ার সদস্যদের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এনায়েতুল করিম বলেন, ‘গত ২৭ অক্টোবর সন্ধ্যায় আমার ছেলে বাসা থেকে বেরিয়ে যায়। ওর মাকে জানায়, তার এক বন্ধুর সঙ্গে কথা বলে আসবে। এরপর আমার ছেলে আর ফিরে আসেনি। পরদিন সন্ধ্যার আগে নৌ পুলিশ আমাকে ফোন করে জানায়, তার মরদেহ পাওয়া গেছে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকায়। বিষয়টি আমাদের জন্য অত্যন্ত হৃদয়বিদারক।’
গত শুক্রবার রাতে উত্তরখান থানায় হত্যা মামলার অভিযোগ করেছেন জানিয়ে তিনি বলেন, ‘ছেলের মৃত্যুর কারণ উদ্ঘাটন, সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আমি আবেদন জানিয়েছি।’
মানুষের বিপদে তাহসিফ ছুটে যেতেন জানিয়ে তার বাবা বলেন, ‘সে অত্যন্ত মেধাবী একজন পাইলট, একজন কমিশন্ড অফিসার ছিল। সে অত্যন্ত বিনয়ী, ভদ্র ছিল। সবার সঙ্গে তার চমৎকার সম্পর্কও ছিল। আমরা সব সময় মানুষের কল্যাণে কাজ করেছি। আমার ছেলেও ছিল অনুরূপ। যে কারও সমস্যা শুনলে ছুটে যেত। যেকোনো মানুষের বিপদে-আপদে পাশে থাকত। আমার সেই ছেলের সঙ্গে এমন ঘটনা একেবারেই মেনে নিতে পারছি না।’
তিনি বলেন, ‘দীপের সঙ্গে আমার ছেলের বেশ কিছুদিন ধরে সম্পর্ক। বাসায় আসা-যাওয়া এবং খাওয়া-দাওয়া করত। সেদিন ডেকে নিয়ে যাওয়ার পর আমার ছেলে আর ফেরেনি। পুলিশের তদন্তের সামান্য কিছু দেখেছি। সেখানে টঙ্গীতে যাওয়ার বিষয়টি দীপ স্বীকার করেছে। কিন্তু দীপ আমাকে বলেছিল, আমার ছেলেকে আমাদের ভবনে রেখে গিয়েছিল। এসব বিষয় আসলে প্রশ্নবিদ্ধ। আমি জানি না, এ ঘটনার সঙ্গে কে জড়িত বা কে কী করেছে।’
তাহসিফের বাবা বলেন, ‘আমরা চাই, রাষ্ট্র তার বিভিন্ন এজেন্সির মাধ্যমে প্রকৃত তদন্ত করুক এবং কেউ জড়িত থাকলে তাকে সুষ্ঠু বিচারের আওতায় আনুক। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আর না ঘটে, সেই প্রত্যাশা করি।’
এ সময় রাওয়ার যুগ্ম সম্পাদক আবু নওরোজ খুরশিদ আলম বলেন, ‘এ ধরনের ঘটনা অপ্রত্যাশিত। আর যেন এর পুনরাবৃত্তি না হয়। ঘটনার সুষ্ঠু তদন্ত চাই। তাহসিফের পরিবারের পাশে আছে রাওয়া।’
এর আগে তাহসিফের মরদেহ উদ্ধারের ঘটনায় শুক্রবার রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে উত্তরখান থানায় মামলা করেন তার বাবা কে এম এনায়েতুল করিম।
গত বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে উত্তরখানের রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।
এদিকে ঘটনার দিন মধ্যরাত পর্যন্ত তাহসিফের সঙ্গে থাকার আলোচনায় আসার পর দীপকে গত বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের বাসা থেকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই)। শুক্রবার (৩০ অক্টোবর) তাকে নিয়ে টঙ্গীর তুরাগ নদসংলগ্ন মাজার বস্তি এলাকায় যায় পিবিআই। তার দেয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকা থেকে নম্বরপ্লেটবিহীন একটি কালো রঙের সুজুকি জিক্সার ১৫০ মোটরসাইকেল উদ্ধার করা হয়। যা তাহসিফের বলে নিশ্চিত করেন দীপ। পরে তুরাগ নদেও অভিযান চালায় পিবিআই।
পিবিআই দীপের বক্তব্যের বিভিন্ন অসংগতি যাচাই করে এবং ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য-উপাত্ত নৌ পুলিশের কাছে হস্তান্তর করে। পরে দীপকেও নৌ পুলিশের কাছে হস্তান্তর করলে তাহসিফের বাবার করা মামলায় গ্রেফতার দেখানো হয়।