
সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বাংলাদেশ
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১৮:২৭

নিহত জুতা কারখানার শ্রমিক সেলিম হাওলাদার। ছবি: সংগৃহীত
মজুরি বৃদ্ধির দাবিতে চলা পোশাক শ্রমিকদের আন্দোলনের সময় হামলায় গুরুতর আহত জুতা কারখানার এক শ্রমিকের মৃত্যু হয়েছে। টানা ১২ দিন মৃত্যুর সঙ্গে লড়ে মঙ্গলবার (১৭ নভেম্বর) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত ওই শ্রমিকের নাম সেলিম হাওলাদার। তিনি মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর কানাইপুর গ্রামের বাসিন্দা।
স্বজনদের অভিযোগ, গেল ৪ নভেম্বর দুপুরে কারখানার কাজ শেষে অন্য শ্রমিকদের সঙ্গে বাসায় ফিরছিলেন সেলিম। এসময় মজুরি বৃদ্ধির দাবিতে চলা পোশাক শ্রমিক আন্দোলন থেকে ধাওয়া দিয়ে তাকে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।
আহত অবস্থায় সেলিমকে উদ্ধার করে প্রথমে সাভারের এনাম মেডিকেলে নেয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়। সোমবার (১৬ নভেম্বর) রাতে কালকিনি উপজেলার উত্তর কানাইপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
স্বজনরা জানান, মাত্র ১৫ হাজার টাকা বেতনে সাভারের ‘ট্রেন্ট সুজ’ নামের একটি জুতা কারখানায় কাজ করতেন সেলিম। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে এখন দিশাহারা বাবা-মা। কারণ ছেলের আয়ে পুরো সংসার চলত, তার চিকিৎসার ব্যয় মেটাতেই হিমশিম খেতে হয়েছে পরিবারটিকে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তার বলেন, ‘শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সেলিম হাওলাদার নিহতের ঘটনায় জেলা প্রশাসন শোকাহত। তার পরিবারের পাশে থাকবে জেলা প্রশাসন। সরকারিভাবে সব ধরনের সহযোগিতা করা হবে।’
প্রাসঙ্গিক:
