
মাঠ পুনরুদ্ধার দাবিতে শেকৃবির শিক্ষার্থীদের বিক্ষোভ, বাণিজ্য মেলার গেট-স্টল ভাঙচুর
প্রতিবেদক, নারায়ণগঞ্জ
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৪:২৩

বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও খণ্ড খণ্ড মিছিল করেন শ্রমিকরা।
সর্বনিম্ন বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ করার দাবিতে নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা।
সোমবার (২ নভেম্বর) দুপুর ১২টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফতুল্লার শিবু মার্কেট ও জালকুঁড়ি এলাকায় জড়ো হন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা।
এসময় বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও খণ্ড খণ্ড মিছিল করেন তারা। এতে ঢাকা-নারায়ণগঞ্জ সড়কের দু'পাশে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন পরিবহন যাত্রী ও পথচারীরা।
দুপুর দুইটায় শ্রমিকরা আরও বিক্ষুব্ধ হয়ে উঠে। রাস্তায় কাঠ ও টায়ারে আগুন জ্বালিয়ে স্লোগান দিতে থাকেন। এতে এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। এসময় একটি কাভার্ড ভ্যান ভাংচুর করা হয় বলে জানা যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করলেও তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ অব্যাহত রেখেছেন।
শ্রমিকদের অভিযোগ, বর্তমান প্রেক্ষাপটে দ্রব্যমূল্যের ঊধ্বগতিতে তারা যে পারিশ্রমিক পান এতে পরিবার নিয়ে তাদের খরচ কোনোভাবেই চলে না। তাই যৌক্তিক কারণেই তারা মজুরি বাড়ানোর দাবি করছেন এবং বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন।
এ বিষয়ে ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলম সময় সংবাদকে বলেন, শ্রমিকরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট ও জালকুঁড়ি এলাকায় অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ করছে। উভয় ঘটনাস্থলেই পুলিশ মোতায়েন আছে। আমরা শ্রমিকদের বোঝানোর চেষ্টা করছি। কিন্তু তারা মানছে না। তবে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য পুলিশ তৎপর রয়েছে।