
মাঠ পুনরুদ্ধার দাবিতে শেকৃবির শিক্ষার্থীদের বিক্ষোভ, বাণিজ্য মেলার গেট-স্টল ভাঙচুর
মহানগর ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৪:৩৫

ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সিইও শামসুর রহমান মোমেন। ফাইল ছবি
দুর্নীতির মামলায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সিইও শামসুর রহমান মোমেন ও সংশ্লিষ্টদের ৭ ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (২ নভেম্বর) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবির দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেন।
আবেদনে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান ও অন্যান্যের বিরুদ্ধে প্লেসমেন্ট শেয়ার কারসাজি ও প্রতারণার মাধ্যমে শেয়ারহোল্ডারদের হাজার হাজার কোটি টাকা লোপাট, অবৈধ প্রভাব খাটিয়ে দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ঋণ গ্রহণপূর্বক আত্মসাৎসহ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। অভিযোগটির সঙ্গে পরবর্তীতে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন লিমিটেডের প্রধান নির্বাহী ও সম্পাদক এম শামসুর রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থপাচার সংক্রান্ত একটি অভিযোগ ট্যাগ করা হয়।
এর আগে শামসুর রহমানের হাজার হাজার কোটি টাকা পাচারের সঙ্গে সম্পৃক্ত থাকার প্রমাণ পায় দুর্নীতি দমন কমিশন। গত বছরের আগস্টে দুদকের আবেদনের প্রেক্ষিতে মোমেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। দুদকের প্রাথমিক অনুসন্ধানের প্রতিবেদনে বলা হয়, এম শামসুর রহমান হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের সঙ্গে সম্পৃক্ত।