
চুয়াডাঙ্গায় নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার
বাংলাদেশ
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১৭:২৫

সরকারি ফি জমা দিয়েও কাঙ্ক্ষিত সেবা না পাওয়া, অতিরিক্ত অর্থ দাবি ও গ্রাহক হয়রানির অভিযোগে বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে দুদকের বাগেরহাট সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক আবুল কাইয়ুম হাওলাদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন দুদক কর্মকর্তারা। পাশাপাশি বিভিন্ন নথিপত্র ও সেবা কার্যক্রম পর্যালোচনা করেন। সেবা নিতে আসা গ্রাহকদের কাছ থেকেও অভিযোগ শোনেন তারা।
গ্রাহকদের অভিযোগ, দুপুরের খাবারের অজুহাতে প্রায় দুই ঘণ্টা সেবা কার্যক্রম বন্ধ রাখা হয়। এতে দূর-দূরান্ত থেকে আসা মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। এ ছাড়া উপপরিচালকের সময়মতো অফিসে উপস্থিত না হওয়ার অভিযোগও রয়েছে।
এদিকে অভিযানের সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় এক সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে।
দুদকের উপপরিচালক আবুল কাইয়ুম হাওলাদার বলেন, অভিযোগগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। অভিযানে সংগ্রহ করা তথ্য ও নথিপত্র দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে পর্যালোচনার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে অভিযোগ অস্বীকার করে পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যেও সেবা কার্যক্রম চালানো হচ্ছে। অফিসের ভেতরে অতিরিক্ত অর্থ আদায় বা গ্রাহক হয়রানির সুযোগ নেই। তবে কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি বা অসদাচরণের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
প্রাসঙ্গিক: