
সালথায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৬:৪০

কুমিল্লা শহর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সুমন দাশ। ছবি: সময় সংবাদ
কুমিল্লা শহর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সুমন দাশকে গ্রেফতার করেছে পুলিশ। নাশকতার পরিকল্পনার অভিযোগে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কুমিল্লা শহরে নিজের জন্মদিন উদযাপনের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সুমন দাশের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলের মধ্যে আদালতে পাঠানো হবে।
ওসি আরও জানান, গ্রেফতারের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।