
সালথায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৯:৫৩

খাদে পড়া হাতির দুই শাবক। ছবি: সময় সংবাদ
প্রচণ্ড গরমে স্বস্তি পেতে পাহাড় থেকে নেমে এসেছিল দুটি হাতির শাবক। পানিতে নামার চেষ্টা করতে গিয়ে পড়ে যায় গভীর খাদে। সেখান থেকে আর উঠতে পারছিল না তারা। পরে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দাদের সাড়ে চার ঘণ্টার চেষ্টায় শাবক দুটিকে উদ্ধার করা হয়। এরপর ফিরিয়ে দেওয়া হয় পাহাড়ি বনে।
বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে কক্সবাজারের টেকনাফের মধ্যহ্নীলা বিটের আওতাধীন কম্বোনিয়া পাড়া সংলগ্ন মনুমিয়া এলাকার সংরক্ষিত বনাঞ্চলে এ ঘটনা ঘটে। হাতি দুটি আনুমানিক পাঁচ বছর বয়সী।
স্থানীয় বাসিন্দারা বিষয়টি বন বিভাগকে জানালে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বন বিভাগের সদস্যরা। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় শুরু হয় উদ্ধার অভিযান। একপর্যায়ে খাদটির এক পাশের মাটি সরিয়ে হাতি দুটির ওঠার পথ তৈরি করা হয়। দীর্ঘ চেষ্টার পর নিরাপদে উদ্ধার করা হয় শাবক দুটিকে।
টেকনাফ রেঞ্জের মধ্যনিলা বিট কর্মকর্তা মো. হোসেন জানান, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে তিনি সহকর্মীদের নিয়ে ঘটনাস্থলে যান এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানান। পরে বন বিভাগের সদস্য ও স্থানীয় লোকজনের সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু হয়। খাদটির এক পাশের মাটি সরিয়ে হাতি দুটির ওঠার ব্যবস্থা করা হয়। সাড়ে চার ঘণ্টার চেষ্টায় তাদের উদ্ধার করে পাহাড়ি বনের নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া সম্ভব হয়।
বন বিভাগের প্রাথমিক ধারণা, প্রচণ্ড গরমে স্বস্তি পেতে হাতি দুটি পানিতে নামার চেষ্টা করেছিল। এ সময় অসাবধানতাবশত গভীর খাদে পড়ে যায় তারা।
টেকনাফের পাহাড়ে হাতির মৃত্যুর ঘটনা অবশ্য নতুন নয়। এর আগে চলতি বছরের ১২ জুলাই পাহাড়ের প্রায় ৩০০ ফুট নিচে গড়িয়ে পড়ে গুরুতর আহত হয়ে মারা যায় ২০ থেকে ২৫ বছর বয়সী একটি মা হাতি।
বন বিভাগের তথ্য অনুযায়ী, কক্সবাজারের টেকনাফের নাইট্যংপাড়া পাহাড়ে এশীয় প্রজাতির অন্তত ২৩টি হাতির বিচরণ রয়েছে।