
বিএনপি নেতাদের বাড়িতে আগুন দেয়ার পরিকল্পনা, সাবেক এমপির বক্তব্য ফাঁস
বাংলাদেশ
প্রতিবেদক, চুয়াডাঙ্গা
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৫৮

নজরুল ইসলাম ও কবির হোসেন। ছবি: সংগৃহীত
চুয়াডাঙ্গায় দর্শনায় ক্রসিংয়ের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা একটি খালি মালবাহী ট্রেনে হামলার অভিযোগ উঠেছে। এ সময় বাধা দেয়ায় ট্রেনের দুই লোকোমাস্টারকে কুপিয়ে জখম করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।
সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে দর্শনা জংশনের আউটার সিগন্যালের কাছাকাছি এলাকায় দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনে এ ঘটনা ঘটে। বর্তমানে ট্রেনটি উথলী রেলওয়ে স্টেশনের ২ নম্বর লাইনে দাঁড়িয়ে রয়েছে।
আহতরা হলেন: ট্রেনের লোকোমাস্টার নজরুল ইসলাম এবং সহকারী লোকোমাস্টার কবির হোসেন।
রেলওয়ে সূত্রে জানা গেছে, গভীর রাতে একটি খালি মালবাহী ট্রেনটি দর্শনা জংশনের আউটারে সিগন্যালের জন্য দাঁড়িয়ে ছিল। এ সময় সংঘবদ্ধ একদল ছিনতাইকারী হঠাৎ অতর্কিতভাবে ট্রেনে হামলা চালায়। ছিনতাইকারীরা ট্রেনের লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
পরে তাদের জিম্মি করে সঙ্গে থাকা মোবাইল ফোন এবং নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
মালবাহী ট্রেনটি ঈশ্বরদী থেকে খুলনা অভিমুখে যাচ্ছিল। পরবর্তীতে আহত অবস্থায় ট্রেনটি নিয়ে উথলী রেলওয়ে স্টেশনে পৌঁছান তারা। বর্তমানে ট্রেনটি উথলী স্টেশনের ২ নম্বর লাইনে অবস্থান করছে। আহত দুজন বর্তমানে প্রাথমিক চিকিৎসা শেষে উথলি রেলওয়ে স্টেশনে অবস্থান করছেন। তাদের খুলনায় পাঠানো হবে। খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ট্রেনটি পরিদর্শন করেছেন।
এ দিকে এ ঘটনায় রেলওয়ে কর্মীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে এবং নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে জীবননগর উথলী রেলওয়ে স্টেশনের মাস্টার ইয়াসিন আরাফাত জানান, দুধপাতিলা এলাকায় ট্রেন দাঁড়িয়ে থাকা অবস্থায় কয়েকজন দুর্বৃত্ত হামলা চালায়। তাদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। মোবাইল ফোন নগদ টাকা ছিনিয়ে নেয়া হয়। রক্তাক্ত জখম অবস্থায় তারা ট্রেন চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে উথলী স্টেশনে এসে দাঁড়ায়। আহত দুজনকে খুলনায় পাঠানো হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।