
রোহিঙ্গা বন্দিদের আলাদা রাখার পরিকল্পনা, মানবাধিকার লঙ্ঘনের শঙ্কা!
মহানগর ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ৬:২০

দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠন।
শনিবার (১৭ অক্টোবর) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
সকাল ১১টায় রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের নতুন ভবনের মিলনায়তনে ‘বহুকাঙ্ক্ষিত জুলাই সনদ স্বাক্ষরের এক বছর’ শীর্ষক আলোচনা সভা করবে নাগরিক ঐক্য। এতে সভাপতিত্ব করবেন সংগঠনটির সভাপতি মাহমুদুর রহমান মান্না। সভায় জাতীয় নেতারা বক্তব্য দেবেন।
সন্ধ্যা ৬টায় রাজধানীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম। মুখ্য আলোচক হিসেবে থাকবেন শিল্পী ও গবেষক অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাঃ হারুন-অর-রশীদ।
স্মরণ অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সমবেত সংগীত ও লালনসংগীত পরিবেশন করবেন শিল্পীরা। এতে অংশ নেবেন কাঙ্গালিনী সুফিয়া, আলেয়া বেগম, লতিফ শাহ, নাসরিন সুলতানা বিউটি, সুমন রায়, কানিজ খন্দকার মিতুসহ দেশের বিশিষ্ট বাউল ও সংগীতশিল্পীরা।
বিকেল ৫টায় নারায়ণগঞ্জের আমলাপাড়া সর্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। এ সময় তিনি পূজা উদযাপনের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করবেন।