
বিএনপি নেতাদের বাড়িতে আগুন দেয়ার পরিকল্পনা, সাবেক এমপির বক্তব্য ফাঁস
বাংলাদেশ
প্রতিবেদক, হিলি
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৫৯

দিনাজপুরের ঘোরাঘাটে প্রবাসীর মরদেহ দেখতে স্থানীয়দের ভিড়। ছবি: সময় সংবাদ
দিনাজপুরের ঘোরাঘাটে নিজ বাড়ির দরজার সামনে থেকে রফিকুল ইসলাম নামে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার বিরাহিমপুর গুচ্ছগ্রামে কাশিবাড়ি কাচারি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম তালুকদার (৫০)। তিনি ওই এলাকার সাইফুদ্দিন তালুকদারের ছেলে।
দীর্ঘ নয় বছর মালয়েশিয়ায় ছিলেন রফিকুল। গত দেড় বছর আগে দেশে ফেরেন তিনি। ছয় মাস আগে স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর নিজ বাড়িতে একাই বসবাস করতেন তিনি। তাদের দুই মেয়ে মায়ের সঙ্গে নানাবাড়িতে।
স্থানীয়রা জানান, রাতে বড় ভাইয়ের বাড়িতে খাবার খেতে না আসায় তাকে কয়েকবার ফোন করেন স্বজনরা। কিন্তু যোগাযোগ করতে না পেরে তার বাড়িতে খোঁজ নিতে যান বড় ভাই সাইদুল ইসলাম। পরে বাড়ির দরজার সামনে রফিকুলের মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি। তার চিৎকারে ছুটে আসেন স্বজন ও প্রতিবেশীরা।
এ বিষয়ে ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দিন জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতে চিহ্ন রয়েছে। তবে কারা এবং কি কারণে তাকে হত্যা করেছেন; তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর বিষয়টি জানা যাবে। এ হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
প্রাসঙ্গিক: