
সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বাংলাদেশ
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১৮:১৩

শেরপুর সীমান্ত অঞ্চল দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান প্রতিরোধে বিশেষ মহড়া চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি সীমান্তের নিরাপত্তা ও নজরদারি জোরদার করতে ক্যাম্পে দুটি এটিভি গাড়ি (চার চাকার যান) ও ড্রোন ক্যামেরা প্রদান করা হয়েছে। এছাড়া স্থাপন করা হয়েছে এআই ক্যামেরা।
শনিবার (১৪ নভেম্বর) সকালে ৩৯ বিজিবির হলদীগ্রাম বিওপির আওতাধীন গারোকোণা জিরো পয়েন্ট এলাকায় এ মহড়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ, মেজর আশিক ইকবাল এবং হলদীগ্রাম বিওপির কমান্ডার সুবেদার নুরুল ইসলাম।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তে মাদক চোরাচালান, অবৈধ অনুপ্রবেশসহ বিভিন্ন অপরাধ দমন এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। এর অংশ হিসেবে ড্রোন, এটিভি ও এআই ক্যামেরার মাধ্যমে সীমান্ত এলাকায় নজরদারি এবং টহল কার্যক্রম আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।
৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। দুর্গম সীমান্ত এলাকায় দ্রুত টহল পরিচালনা এবং সার্বক্ষণিক নজরদারি বাড়াতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ড্রোন, এটিভি গাড়ি ও এআই ক্যামেরার সমন্বয়ে সীমান্ত ব্যবস্থাপনা আরও কার্যকর হবে। সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির এ কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রাসঙ্গিক: