
রাজধানীতে অবৈধ গ্যাস সংযোগ দিতে সড়ক খনন, আটক ২
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৫:৫৫

প্রতীকী ছবি
সুনামগঞ্জের জগন্নাথপুরে বাড়ির পাশে বিলে মাছ ধরা নিয়ে দুপক্ষের সংঘর্ষে মতিউর রহমান (৪১) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার ৭নং সৈয়দপুর-সাহারপাড়া ইউনিয়নের চন্ডিহেদায়েতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে উপজেলার চন্ডিহেদায়েতপুর গ্রামে মতিবুর রহমান ও একই গ্রামের আবুল কাসেম, বাবলু মিয়া ও ভেবলু মিয়ার মধ্যে বাড়ির পাশের হাওড়ের ডোবায় মাছ ধরা নিয়ে বেশ কয়েকদিন ধরে উত্তেজনা চলে আসছে। দুপুরে মতিবুর রহমান ডোবার বাঁশ-কাঠ তুলে ডোবার মাছ ধরার চেষ্টা করেন।
একপর্যায়ে মতিবুর রহমানের সঙ্গে আবুল কাসেম, বাবলু মিয়া ও ভেবলু মিয়ার কথাকাটাকাটি হয়। এ ঘটনা দেখে মতিবুরের বাড়ির লোকজন এগিয়ে আসলে আবুল কাসেমের লোকজনের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ হয়। এ সময় আবুল কাসেমের লোকজন মতিবুর রহমানকে লক্ষ্য করে সুলফি দিয়ে আঘাত দিলে তিনি গুরুতর আহত হন। মতিউর রহমানসহ আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের চিকিৎসক মতিবুরকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে মতিবুরের পক্ষের আহত পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় আবুল কাসেমের পক্ষের কেউ হতাহত হয়নি।
এ বিষয়ে জগন্নাথপুর থানার এসআই আল আমিন বলেন, ‘পুলিশ অভিযুক্তদের আটক করতে অভিযান চালিয়ে যাচ্ছে। বর্তমানে গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে। নিহত মতিবুরের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’