
সব নির্বাচনেই ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে ইসি কাজ করছে: সিইসি
প্রকাশ: রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ০:২৩

বিরোধীদলীয় সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। ফাইল ছবি
বিরোধীদলীয় সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেন, আর্থিক খাত রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে। ব্যবসা এবং আর্থিক খাতের মালিকানা আলাদা করতে হবে। ব্যাংকখাতে সুশাসন আনতে হবে।
রোববার (৪ অক্টোবর) অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চতুর্থ বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
সাইফুল আলম খান বলেন, ব্যাংক ঋণখেলাপীদের শাস্তির বিধান নিশ্চিত করতে হবে। লুটপাট হওয়া অর্থসম্পদ উদ্ধার করতে হবে।
তিনি বলেন, রাষ্ট্র মালিকানাধীন স্বল্প, দীর্ঘ মেয়াদী পরিকল্পনায় সরকারের দৃঢ় সংকল্প প্রয়োজন। বিরোধীদলের প্রস্তাবগুলোর বিষয়ে অর্থমন্ত্রী তথা সরকার ইতিবাচকভাবে নিয়েছেন, পরবর্তী বৈঠকে এসব প্রস্তাবের ওপর আলোচনা হবে।
এই বিরোধীদলীয় সংসদ সদস্য বলেন, এনপিএল কমানোর নামে ব্যালেন্স শিট ইস্যু একটি বিপদজনক ব্যবস্থা। অর্থবছর সংশোধন লাগবে। এটি নিয়ে সংসদে আলোচনা হবে।
তিনি আরও বলেন, আমরা যেটা বলেছি, নোট অব ডিসেন্টসহ জুলাই সনদে সরকারের যা আছে সেগুলোসহ সংসদে আসা হোক। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলেছেন, জুলাই সনদ অন্তহীন প্রতারণার দলিল, যারা ওই দলিলে স্বাক্ষর করলো তারাই যদি প্রতারণা বলে তাহলে সেটা আপনারাই বিচার করবেন। অর্থহীন বিতর্ক করতে চাই না।