
শুঁটকি মৌসুমের শুরুতেই বৈরি আবহাওয়ার কবলে দুবলার চরের জেলেরা
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬:৫৬

প্রধানমন্ত্রীর জাপান সফর নিয়ে দেশে ফিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি: সময় সংবাদ
বাংলাদেশ এখন অন্য দেশের সঙ্গে সমান অংশীদারিত্বের ভিত্তিতে অর্থনৈতিক সম্পর্ক উচ্চতায় নিয়ে যাচ্ছে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, এ সরকার গোলামির সরকার না। বর্তমান সরকারের ওপর দারুণ আগ্রহ আছে বিশ্বের।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর জাপান সফর নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে এক ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের সম্ভাবনাকে স্বাগত জানিয়েছেন দুদেশের প্রধানমন্ত্রী, যাতে ২ লাখ মানুষের কর্মসংস্থানেরও সম্ভাবনা রয়েছে।
‘জাপান থেকে ৬ বিলিয়ন ডলার আসার সম্ভাবনা আছে। তা ঋণ বা বিনিয়োগ আকারে আসতে পারে। ৬.৩৫ বিলিয়ন ডলারের বিনিয়োগের বিষয়ে জাপান থেকে অর্থনৈতিক মিশন আসবে দ্রুতই’, যোগ করেন তিনি।
বিগ বি প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ঢাকা-টোকিওর মধ্যে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে আলোচনা হয়েছে। অন্য কোনো দেশের প্রসঙ্গে আলোচনা হয়নি। বিগ বি প্রসঙ্গে বাংলাদেশ-জাপানের মধ্যকার দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তৃতীয় কোনো দেশের প্রসঙ্গ ছিল না।
হুমায়ুন কবির বলেন, জাপান থেকে এলএনজি আনতে যাননি প্রধানমন্ত্রী। জাপানের এলএনজি টার্মিনাল দেখতে গিয়েছিলেন তিনি। যেহেতু বাংলাদেশও টার্মিনাল করার কথা ভাবছেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, কোনো ধরনের ঊর্ধ্বতন বা অধস্তন হিসেবে নয়, বাংলাদেশ এখন অন্য দেশের সঙ্গে সমান সমান অংশীদারিত্বের ভিত্তিতে অর্থনৈতিক সম্পর্ক উচ্চতায় নিয়ে যাচ্ছে। এ সরকার গোলামির সরকার না। গত ১৫ বছর গোলামি করে বেড়িয়েছে বিগত সরকার। বর্তমান সরকারের ওপর দারুণ আগ্রহ বিশ্বের।
জামায়াতে ইসলামীর আমিরের মাতারবাড়ি নিয়ে করা মন্তব্যের প্রতিক্রিয়ায় হুমায়ুন কবির বলেন, জামায়াতের আমির বাংলাদেশ-জাপান মধ্যকার যৌথ বিবৃতি না পড়েই দেশের সার্বভৌমত্ব নিয়ে মন্তব্য করেছেন। আগে যৌথ বিবৃতিটা পড়েন। পড়ে দায়িত্বপূর্ণ মন্তব্য করেন।