
ছন্দে থাকা ভারত পেল দ্বিতীয় সর্বোচ্চ বড় হারের স্বাদ
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৮:৭

মুমিনুল ফিল্ডিং করতে গিয়ে চোট পান। ছবি: এএফপি
মাথায় চোট পেয়েছেন বাংলাদেশ টেস্ট দলের সাবেক অধিনায়ক মুমিনুল হক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে পাওয়া চোটের কারণে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামতে পারেননি তিনি।
মুমিনুল চোট পান ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ৭৮তম ওভারে। মেহেদী হাসান মিরাজের বল খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন জশুয়া বিশপ। কাছেই ফিল্ডিংরত মুমিনুল বল তালুবন্দী করতে গিয়ে মাথায় আঘাত পান। সঙ্গে সঙ্গে মাঠে ছুটে যান ফিজিও। চোটের অবস্থা গুরুতর হওয়ায় মুমিনুল তখনই মাঠ ছাড়েন।
কনকাশনের লক্ষণ দেখা যাওয়ায় মুমিনুল এই টেস্ট থেকে ছিটকে যান। তার কনকাশন সাবস্টিউট হিসেবে সুযোগ মিলে জাকের আলী অনিকের। অনিক দ্বিতীয় ইনিংসে ১৮ রান তুলে অপরাজিত থেকেছেন, বাংলাদেশ ৬ উইকেটে তুলেছে ৭৯ রান।
মুমিনুলের চোট নিয়ে বিসিবি এক বিবৃতিতে জানায়, ‘ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের ৭৮তম ওভারে ফিল্ডিং করার সময় মাথায় আঘাত পান মুমিনুল হক। তার মধ্যে কনকাশনের লক্ষণ দেখা দেওয়ায় ম্যাচের বাকি অংশের জন্য তার পরিবর্তে কনকাশন সাবস্টিটিউট হিসেবে জাকের আলী অনিককে নেওয়া হয়েছে।’
এই চোট মুমিনুলকে দ্বিতীয় টেস্টের জন্য অনিশ্চিত করে তুলেছে। বিসিবি কর্মকর্তারা জানিয়েছেন, সিলেট টেস্টে খেলার জন্য তাকে চিকিৎসকের কাছ থেকে শারীরিকভাবে ফিট হওয়ার ছাড়পত্র নিতে হবে। সিলেট টেস্ট শুরু হবে ৫ নভেম্বর।