
দক্ষ জনশক্তি ও একাধিক ভাষা শিক্ষার ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪:৯

রায় ঘোষণার পর কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার লইয়ারকুল গ্রামে ২০১৬ সালে শাবানা বেগম নামে এক মহিলা হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে এ রায় প্রদান করা হয়। রায়ে বিভিন্ন মিয়াদে আরও ২ জনের সাজা ও ৫ জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- নাসির মিয়া, গিয়াস, বিলাল ও দুলাল। এছাড়া মুহিব ও জয়নাল নামে ২ জন আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।
মামলার বিবরণ থেকে জানা যায়, শ্রীমঙ্গল উপজেলার লইয়ারকুল গ্রামের হেলাল মিয়ার সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল একই গ্রামের নাসির মিয়ার। ২০১৬ সালের এপ্রিলের এক দুপুরে জমিজমা নিয়ে কথা-কাটাকাটি হয় নাসির মিয়ার সঙ্গে। এ সময় হেলাল মিয়ার বোন শাবানা বেগমও এসে জড়ো হন। এক পর্যায়ে নাসির মিয়াসহ অন্যরা ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে শাবানা বেগমের ওপর আক্রমণ চালায়। এতে ঘটনাস্থলে শাবানা বেগমের মৃত্যু হয়।
এ ব্যাপারে হেলাল মিয়া নাসির মিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানির পর এ হত্যা মামলায় আজ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত রায় দেন।