
এলপি গ্যাসের মূল্য বৃদ্ধি: বিইআরসির ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ৯:৫৪

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল দিচ্ছে বিজিবি।
গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চল এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল করছে নির্বিঘ্নে।
গাজীপুরের যেসব এলাকায় প্রায় সপ্তাহ খানেক ধরে পোশাক কারখানার শ্রমিকরা আন্দোলন করে আসছিল বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে সেসব এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সকাল সাড়ে ৯টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোথাও কাউকে বিক্ষোভ করতে দেখা যায়নি। কোনো অপ্রীতিকর ঘটনার খবরও পাওয়া যায়নি।
তবে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য।
বিশেষ করে জেলা পুলিশ, শিল্প পুলিশ, বিজিবি, এসআরবি, আর্মড পুলিশ ব্যাটালিয়ান ও আনসার সদস্যদের সমন্বয়ে যৌথভাবে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।