
ক্যাশলেস লেনদেন বাড়াতে দেশজুড়ে রবি-এমটিবির বাংলা কিউআর চালু
প্রতিনিধি, সাভার
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১১:৪

হেমায়েতপুরে সড়কে অবস্থান নিয়েছেন উত্তেজিত শ্রমিকরা। ফাইল ছবি
ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর এলাকায় পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকার পর ওই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।
বুধবার (৪ নভেম্বর) সকাল সাভারের হেমায়েতপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষ ও সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল ৯টার দিকে হেমায়েতপুরের কয়েকটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হলে শ্রমিকরা বাইরে বেরিয়ে আসেন। সকাল ৯টা ১০ মিনিটের দিকে তারা ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কের উভয় পাশে দূরপাল্লার বাসসহ শত শত যানবাহন আটকে পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
একপর্যায়ে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে পুলিশ বাধা দিলে উত্তেজনার সৃষ্টি হয়। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় উত্তেজিত শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। এতে দুপক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ বেধে যায়। দেড় ঘণ্টার বেশি সময় ধরে চলা এই সংঘর্ষে পুরো হেমায়েতপুর এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষ চলাকালে পেশাগত দায়িত্ব পালনকালে এক সংবাদকর্মীও আহত হন।
পরে সকাল ১০টা ৪০ মিনিটের দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে মহাসড়কে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়। তবে মহাসড়কে যান চলাচল শুরু হলেও এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।