
মজুরি বোর্ড গঠনের ৩ দিনের মাথায় চেয়ারম্যান পরিবর্তন
প্রতিবেদক, যশোর
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১১:২৫

যশোরে মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। তাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন: অভয়নগর উপজেলার দেয়াপাড়া গ্রামের মঈন বিশ্বাসের ছেলে আব্দুল সমাদ বিশ্বাস, হায়দার আলীর ছেলে আব্দুল ওহাব ও বুইকারা গ্রামের ওবায়দুল রহমানের ছেলে আব্দুল্লাহ আল আপন।
অভয়নগর থানার ওসি মোহাম্মদ নূরুজ্জামান জানান, বুধবার সকাল ৯টার দিকে অভয়নগরের ভৈরব ব্রিজ সংলগ্ন এলাকায় সড়ক পারাপারের সময় একটি দ্রুতগামী পরিবহনের ধাক্কায় ভ্যান যাত্রী আব্দুল সমাদ বিশ্বাস ও আব্দুল ওহাব গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এর আগে, মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১২টার দিকে যশোর-খুলনা মহাসড়কের অভয়নগর উপজেলার প্রেমবাগ উড়োতলা এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ আল আপন নিহত হন। আপন মঙ্গলবার রাত ৯টার দিকে প্রতিবেশী হোসেন আলীকে নিয়ে মোটরসাইকেলে করে ঘুরতে বের হন। রাত ১২টার দিকে প্রেমবাগ এলাকায় পৌঁছালে দুর্ঘটনার শিকার হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আপনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় গুরুতর আহত হোসেন আলীকে উন্নত চিকিৎসার জন্য খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পৃথক এসব মর্মান্তিক দুর্ঘটনায় এলাকা ও নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
ওসি আরও জানান, উভয় ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।