
বরিশালে ভাড়া বাসা থেকে বৃদ্ধার পচন ধরা মরদেহ উদ্ধার
প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১৯:৩৫

দিনাজপুরের পার্বতীপুরে রাস্তার জমি নিয়ে বিরোধের জেরে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে। রোববার (২৫ অক্টোবর) দুপুরে বেলাইচণ্ডী ইউনিয়নের নয়া মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আসাদুজ্জামান নাম
নিহত মনোরঞ্জন চিরিরবন্দর উপজেলার সোনাপুকুর মাঝিপাড়া গ্রামের মৃত অসীম চন্দ্র রায়ের ছেলে। চক শুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন তিনি।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, নয়া মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা প্রয়াত আজিজুল মাস্টারের বাড়ির পাশের রাস্তার জমি নিয়ে প্রতিবেশী আসাদুজ্জামান ও তাঁর লোকজনের সঙ্গে আগে থেকেই বিরোধ চলছিল। রোববার দুপুর আড়াইটার দিকে এ নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র বাগ্বিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে বিরোধ মীমাংসা কিংবা পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে যান শিক্ষক মনোরঞ্জন রায়। এ সময় আসাদুজ্জামান ও তার সহযোগীরা শিক্ষকে গাছের ডাল ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। এতে শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে পাশের একটি ধানক্ষেতে লুটিয়ে পড়েন তিনি। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্থানীয় বাসিন্দা আল রোমান। পরে পার্বতীপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আসাদুজ্জামানকে আটক করে।
এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনার পর এলাকায় কিছুটা উত্তেজনা দেখা দিলেও পুলিশের দাবি, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।