
ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, পুলিশ কনস্টেবলসহ গ্রেফতার দুই
বাংলাদেশ
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১৩:৫৬

সাবেক বিজিবি সদস্য অংথৈইপ্রু মারমা
খাগড়াছড়ির রামগড়ে ফেনীরকুল সীমান্তে ফেনী নদী থেকে সাবেক বিজিবি সদস্য অংথৈইপ্রু মারমার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী।
শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়রা মরদেহ উদ্ধার করেন।
অংথৈইপ্রু মারমার ছেলে থৈঅংগ মারমা জানান, ১৩ নভেম্বর দুপুরে ফেনী নদীর তীরে ঘাস কাটার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছিলেন তিনি। এরপর থেকে আর বাসায় ফিরেননি। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী প্রতিবেশীরা জানান, অংথৈইপ্রু মারমার শরীরের আঘাতের চিহ্ন দেখা গেছে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সকালে বিজিবির সহযোগিতায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তিনি জানান, নিহতের কপালে আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আহসানুল ইসলাম জানান, এ বিষয়ে বিজিবি সীমান্ত আইন অনুযায়ী ব্যবস্হা নেবে।
প্রাসঙ্গিক: