
কুইন্স কমনওয়েলথ রাইটিং কম্পিটিশনে এবার গোল্ড পেল স্কুলছাত্রী মৌশি
রংপুর ব্যুরো
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ২০:২১

প্রতীকী ছবি
রংপুরের মিঠাপুকুরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে খালিদ হাসান (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (২৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ২ নম্বর রানীপুকুর ইউনিয়নের মাদারপুর (খিয়ারচড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত খালিদ হাসান উপজেলার রূপসী গাছুয়াপাড়া গ্রামের সাবেক শিক্ষক মাহবুব ইসলামের ছেলে। তার বাবা স্থানীয় মাদারপুর মাদ্রাসার শিক্ষক ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোরে মাদারপুরের খিয়ারচড়ায় গরুচোর সন্দেহে খালিদ হাসানকে আটক করেন স্থানীয় কয়েকজন। একপর্যায়ে উত্তেজিত জনতা তাকে ঘিরে ধরে এলোপাতাড়ি গণপিটুনি দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইন নিজের হাতে তুলে নেয়ার কোনো সুযোগ নেই। এ ঘটনায় নিহতের পরিবার দাফন কার্য সম্পূর্ণ করে মামলা করতে আসবে। আমরা তা গ্রহণ করবো এবং ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’