
বাংলাদেশে টেক সিটি গড়তে চায় জাপান: হুমায়ুন কবির
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ২০:১

গাজীপুরে যুবদলের দুই দলের সংঘর্ষ। ছবি: সময় সংবাদ
গাজীপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিতে অংশ নেয়া নেতাকর্মীদের দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পেশাগত দায়িত্ব পালনকালে সময় টেলিভিশনের চিত্রসাংবাদিকের ওপর হামলা চালিয়ে ক্যামেরা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে জেলা শহরের শিববাড়ি মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। হামলার শিকার চিত্রসাংবাদিকের নাম মো. আরিফ।
প্রত্যক্ষদর্শীরা জানান, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর যুবদলের পক্ষ থেকে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। কর্মসূচি অনুযায়ী একদিক থেকে মিছিল নিয়ে আসেন মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু এবং বিপরীত দিক থেকে নেতাকর্মীদের বহর নিয়ে আসেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ইমরান রেজা। মিছিল দুটি শিববাড়ি মোড়ে এসে পৌঁছালে সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে তা রূপ নেয় ধাওয়া-পাল্টাধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষে। এ সময় সময় টেলিভিশনের চিত্রসাংবাদিক মো. আরিফ সংঘর্ষের ভিডিও ধারণ করছিলেন। তখনই যুবদলের একদল কর্মী অতর্কিতভাবে তার ওপর চড়াও হয় এবং মারধর করে ক্যামেরাটি ছিনিয়ে নেয়। পরবর্তীতে ক্যামেরাটি ফেরত দেয়া হলেও ডিভাইসের মেমোরি কার্ড পাওয়া যায়নি।
পেশাগত দায়িত্ব পালনের সময় সংবাদকর্মীর ওপর এমন ন্যক্কারজনক হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে গাজীপুরের সাংবাদিক সমাজ।