
বগুড়ার শিশু বক্করের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ২২:১৮

মানববন্ধনে গ্রামবাসীরা। ছবি: সময় সংবাদ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে মেঘনার তীরবর্তী কৃষিজমি রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা গ্রামে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, শফিউল আলম, মো. আলকাস, নাজির হোসেন ও জলিল হাজী প্রমুখ।
বক্তারা জানান, নরসিংদীর রায়পুরা উপজেলার বালুখেকো একটি চক্র ইজারা ছাড়াই অবৈধভাবে মেঘনা নদী থেকে বালু উত্তোলন করছে। দিনে নদীর মাঝখান থেকে বালু উত্তোলন করলেও রাতের আঁধারে মেঘনার তীরবর্তী কৃষিজমি থেকে বালু উত্তোলন করা হচ্ছে। অব্যাহত ভাবে বালু উত্তোরনের ফলে ইতোমধ্যে প্রায় ১শত একর চরের জমি নদীতে বিলিন হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।
বক্তারা বলেন, নরসিংদীর রায়পুরা উপজেলার একাধিক বালুখেকো চক্র রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এর ফলে ধরাভাঙ্গা গ্রামের নদীর তীরবর্তী কৃষিজমি গুলো বিলীন হয়ে যাচ্ছে। নদীগর্ভে কৃষিজমি হারিয়ে গ্রামের সাধারণ মানুষ মানবেতর জীবন যাপন করছেন। অনেক কৃষক নিজের জমি হারিয়ে নিঃস্ব হওয়ার উপক্রম হয়েছে।
এ অবস্থায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ না করলে আন্দোলন গড়ে তোলার মাধ্যমে বালুখেকোদের প্রতিহত করার ঘোষণা দেন বক্তারা। পরে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল গ্রামের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।