
আ. লীগ নেতার জামিন কাণ্ডে রংপুরের সেই ওসিকে বদলি
প্রতিবেদক, গাইবান্ধা
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১৫:১৮

ছবি: সংগৃহীত
গাইবান্ধার সাঘাটায় প্রেমের বিয়ে মেনে না নেয়ায় একসঙ্গে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে নবদম্পতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে স্বামী মো. আলামিন ও সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় নববধূ তানিশা বেগমের মৃত্যু হয়।
মৃত আলামিন সাঘাটা উপজেলার বোনারপাড়া কলেজমোড় এলাকায় আজাদুল ইসলামের ছেলে ও তার স্ত্রী তানিশা বেগম।
জানা যায়, আলামিনের সঙ্গে তানিশা বেগমের মোবাইল ফোনে পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। চার বছরের সম্পর্কের পর গত ১২ অক্টোবর পরিবারের সিদ্ধান্তের বাহিরে তারা বিয়ে করেন।
কিন্তু আলামিন অবিবাহিত হলেও তানিশার স্বামী ও ২ বছরের একটি সন্তান থাকায় উভয় পরিবারই এ বিয়ে মেনে নেয়নি। এতে পারিবারিক অসম্মতি ও স্বজনদের অসন্তোষের কারণে মানসিকভাবে ভেঙে পড়েন তারা। একপর্যায়ে দুজন একসঙ্গে সোমবার বিকেলে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেন।
গুরুতর অবস্থায় গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেয়ার পথেই মারা যান নববধূ তানিশা। আশঙ্কাজনক অবস্থায় আলামিনকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে চিকিৎসাধীন থেকে তিনিও মারা যান।
এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দরুল হুদা জানান, প্রেম ঘটিত কারণে দুজনের মৃত্যুর ঘটনায় পৃথক দুটি ইউডি মামলা দায়ের হয়েছে।
একটু নজর দিন:
আপনি যদি কখনো মনে করেন, জীবন অসহনীয় হয়ে উঠছে, জেনে রাখুন— আপনি একা নন। সাহায্য চাওয়া দুর্বলতা নয়, বরং সাহসের কাজ। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ, বিশ্বস্ত বন্ধু বা পরিবারের সঙ্গে কথা বলুন। যেটা এখন মনে হচ্ছে, তা সাময়িক— সময়, সহায়তা ও কথা বলার মাধ্যমে অনেক কিছু পরিবর্তন সম্ভব। জীবন মূল্যবান এবং এখনও অনেক সুন্দর মুহূর্ত বাকি আছে।
আপনি যদি মানসিক চাপে বা আত্মহত্যার চিন্তায় ভুগে থাকেন, অনুগ্রহ করে বিশেষজ্ঞ চিকিৎসক, কাউন্সেলর বা হেল্পলাইনের সঙ্গে যোগাযোগ করুন। সাহায্য চাইতে কখনো দ্বিধা করবেন না।
এ বিষয়ে জরুরি পরামর্শ দেয় ‘কান পেতে রই’। হেল্পলাইন নম্বর: 01779-554391 এবং 01688-709966। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৩টা পর্যন্ত হেল্পলাইনে কথা বলতে পারবেন যে কেউ।