
পুকুরে মিললো সাবেক ইউপি সদস্যের মরদেহ
বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১৬:১৪

প্রতীকী ছবি
রাজধানীর ডেমরায় হামিদুল ইসলাম (১৩) নামে এক কিশোরকে বলাৎকারের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। নিখোঁজের চার দিন পর এলাকার একটি ঝোপ থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আরিফ (২০) নামে এক হোটেল কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে নিহতের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
নিহত হামিদুল বরিশালের কাজিরহাট উপজেলার আন্দারমানিক গ্রামের বাবুল আকন্দের ছেলে। দুই ভাই ও দুই বোনের মধ্যে সে ছিল সবার ছোট। পরিবারের সঙ্গে ডেমরার নড়াইবাগ মোল্লাবাড়ি এলাকায় বসবাস করত সে।
হামিদুলের বড় ভাই সাইদুর রহমান আকন্দ জানান, তাদের বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ এবং হাসপাতালে ভর্তি। মা প্যারালাইসিসে আক্রান্ত। হামিদুলও শারীরিক প্রতিবন্ধী। গত ৭ নভেম্বর দুপুর থেকে সে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে এলাকায় মাইকিং করা হয় এবং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
সাইদুর জানান, ৯ নভেম্বর এলাকার একটি সিসিটিভি ফুটেজে আরিফ নামে এক হোটেল কর্মচারীকে হামিদুলকে ডেকে নিয়ে যেতে দেখা যায়। বিষয়টি জানার পর পুলিশ আরিফকে জিজ্ঞাসাবাদ করে। তবে প্রথমে সে এ বিষয়ে কিছু জানে না বলে দাবি করে। এরপর মঙ্গলবার বিকেলে ডেমরার নড়াইবাগ মালা মার্কেটের কাছে একটি বালুর মাঠে কয়েকজন শিশু ফুটবল খেলছিল। খেলার একপর্যায়ে বলটি পাশের ঝোপে গিয়ে পড়ে। বল আনতে গিয়ে তারা সেখানে একটি শিশুর মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ও স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। পরে মরদেহটি হামিদুলের বলে শনাক্ত হয়।
নিহতের ভাই বলেন, ‘এ ঘটনায় পুলিশ আরিফকে আটক করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আরিফ হামিদুলকে ঝোপে নিয়ে বলাৎকারের পর শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করে।’
সাইদুর আরও বলেন, ‘সিসিটিভি ফুটেজে ৭ নভেম্বর দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে আরিফকে হামিদুলকে নিয়ে যেতে দেখা যায় এবং ১২টা ৪৭ মিনিটে সে একা ফিরে আসে। এই সময়ের মধ্যেই হামিদুলকে হত্যা করা হয়।’
এদিকে, মরদেহের সুরতহাল প্রতিবেদনে ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) শায়খ খসরু উল্লেখ করেন, শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহে পচন ধরেছিল। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
প্রাসঙ্গিক: