
রমজানে দাম কমাতে ১১ পণ্যে বাকিতে আমদানি সুবিধা
অর্থ-বাণিজ্য
বাণিজ্য ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:১৭

২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমেছে।
দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে কমেছে আড়াই হাজার টাকার বেশি।
বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টা থেকেই নতুন এ দাম কার্যকর হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, তেজাবী সোনার (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোনা ও রুপার গয়নার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। সকাল ৯টায় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়।
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের স্বর্ণে প্রতি গ্রামের দাম ১৯ হাজার ২২০ টাকা। ১ ভরি ১১ দশমিক ৬৬৪ গ্রাম হিসাবে প্রতি ভরির দাম দাঁড়ায় ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের সোনার গয়নার প্রতি গ্রামের দাম ১৮ হাজার ৩৫৫ টাকা। সে হিসাবে প্রতি ভরির দাম ২ লাখ ১৪ হাজার ৯২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি গ্রামের দাম ১৫ হাজার ৭৭৫ টাকা, অর্থাৎ প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৯৯৯ টাকা। সনাতন পদ্ধতির সোনার গয়নার প্রতি গ্রামের দাম ১২ হাজার ৮৮০ টাকা। প্রতি ভরির দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।
প্রাসঙ্গিক: