
নজরুল বিশ্ববিদ্যালয়সন্ধ্যা হলেই বন্ধ চিকিৎসাকেন্দ্র, সংকট পরিবহনেও
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২০:১২

নিহত তরিকুল ইসলাম। ছবি সংগৃহীত
খুলনার ডুমুরিয়ায় দুর্বৃত্তদের গুলিতে তরিকুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার রংপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর জোড়া বটতলায় শওকাত হোসেনের চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
নিহত তরিকুল ইসলাম রংপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালামের ছেলে। তরিকুল মাছ চাষ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
স্থানীয় সূত্রে জানায়, কয়েকজন বন্ধুর সঙ্গে চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন তরিকুল। এ সময় দুজন যুবক মোটরসাইকেলে এসে চায়ের দোকানে থাকা তরিকুলকে লক্ষ্য করে মাথায় গুলি করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ অনুসন্ধান ও জড়িতদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে।