
বেসরকারি সংসদ সদ্যদের উত্থাপিত বিলে গতি আনার সুপারিশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১৬:৬

বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের মামলায় আগামী ২৫ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
রোববার (২৫ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন।
এ মামলায় গ্রেফতার বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার সময় বিমানবাহিনীর তৎকালীন স্কোয়াড্রন লিডার সাইফুর রহমান র্যাবের গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন। সবশেষ তিনি বিমান সদর দফতরের ডিরেক্টরেট অব এয়ার ট্রেনিংয়ের ডেপুটি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।
এদিকে, জুলাই আন্দোলনে উসকানিসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত ও ফারজানা রুপার বিরুদ্ধে আগামী ৫ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল-২।
অন্যদিকে, জুলাই আন্দোলনে মোহাম্মদপুর ও আদাবর এলাকায় ৩৩ জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় নেত্রকোণা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তাক আহমেদ রুহীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল-১। এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ২৫ জানুয়ারি।