
বেরোবির শারীরিক শিক্ষা দফতরে শিক্ষার্থীদের তালা
শিক্ষা
মহানগর ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১৯:৫১

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা
২০২৬ সালের এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীরা আগামী ১৮ নভেম্বর পর্যন্ত ফরম পূরণের সুযোগ পাবেন।
রোববার (১৫ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্ধিত সময়ে ফরম পূরণ করা শিক্ষার্থীদের ‘সোনালী সেবা’র মাধ্যমে ফি পরিশোধের সর্বশেষ তারিখ ১৯ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
উল্লিখিত সময়ের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন এইচএসসি পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক এবং বোর্ড চেয়ারম্যানের নির্দেশক্রমে এই সময়সীমা বাড়ানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
প্রাসঙ্গিক: