
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
শিক্ষা
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১৯:৩৭

শারীরিক শিক্ষা দফতরে ঝুলছে তালা। ছবি: সময় সংবাদ
পরিচালককে অপসারণের দাবিতে ১২ ঘণ্টার আলটিমেটাম দিয়েও দাবি পূরণ না হওয়ায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শারীরিক শিক্ষা দফতরে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে একত্রিত হয়ে শারীরিক শিক্ষা দফতরে তালা দেন বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস অ্যাসোসিয়েশন (ব্রুসা) ও সাধারণ শিক্ষার্থীরা। এর আগে দুপুর ১২টার মধ্যে শারীরিক শিক্ষা দফতরের পরিচালককে অপসারণের দাবিতে ১২ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয়েছিল।
শিক্ষার্থীদের অভিযোগ, শারীরিক শিক্ষা দফতরের পরিচালক হিসেবে একজন শিক্ষককে নিয়োগ না দিয়ে একজন কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। এ নিয়ে দীর্ঘদিন ধরে ক্ষোভ প্রকাশ করে আসছেন তারা। গত সপ্তাহে পরিচালককে অপসারণের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপিও দেন শিক্ষার্থীরা।
তালা ঝুলিয়ে দেয়ার পর ব্রুসার সভাপতি মনিবুর রহমান মিতু বলেন, প্রশাসনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও আশানুরূপ কোনো ফল পাওয়া যায়নি। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় তারা শারীরিক শিক্ষা দফতরে তালা দিয়েছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে জানানো হবে।
উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ও ইনফরমেশন সেন্টারের উপ-গ্রন্থাগারিক মো. মামদুদুর রহমানকে শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক হিসেবে নিয়োগ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর থেকেই তার নিয়োগ নিয়ে আপত্তি জানিয়ে আসছিল শিক্ষার্থীরা। সম্প্রতি উপাচার্যের কার্যালয়ে কর্মকর্তাদের মধ্যে মারামারির ঘটনায়ও অভিযুক্তদের একজন হিসেবে তার নাম উঠে আসে।
প্রাসঙ্গিক: