
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
শিক্ষা
শিক্ষা ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১৪:৩৮

জার্মানিতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়তে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করতে নতুন ডিজিটাল ব্যবস্থা চালু করছে দেশটির দূতাবাস।
আগামী ১ জানুয়ারি থেকে শিক্ষার্থী ভিসার আবেদন গ্রহণে চালু হবে ‘কনস্যুলার সার্ভিসেস পোর্টাল’ (Auslandsportal)।
এর ফলে আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষার সময় কমবে বলে আশা করছে দূতাবাস।
রোববার (১৫ নভেম্বর) ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দূতাবাস জানায়, জার্মানিতে উচ্চশিক্ষা নিতে বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে। শিক্ষার্থীদের এই আগ্রহকে ইতিবাচকভাবে দেখছে জার্মানি। দুই দেশের মধ্যে শিক্ষার্থীদের যাতায়াত বাড়লে সাংস্কৃতিক আদান-প্রদানের সুযোগও তৈরি হবে।
নতুন ব্যবস্থায় শিক্ষার্থীরা দূতাবাসে সরাসরি উপস্থিত হওয়ার আগেই অনলাইনে ভিসার আবেদনপত্র পূরণ এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারবেন। পাশাপাশি ভিএফএসের (VFS) মাধ্যমে আবেদন-সংক্রান্ত নথিপত্রের প্রাথমিক যাচাইয়ের সুযোগ থাকবে।
অ্যাপয়েন্টমেন্টের দিন আবেদনকারীদের বায়োমেট্রিক তথ্য নেওয়া, ভিসা ফি জমা এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের কাজ করা হবে।
প্রাসঙ্গিক:
এ ছাড়া ডিজিটাল পোর্টালে প্রবেশ করে আবেদনের সর্বশেষ অবস্থা জানা যাবে। প্রযোজ্য ক্ষেত্রে পরিবারের সদস্যদের সঙ্গে একই সময়ে আবেদন জমা দেওয়ার সুযোগও থাকবে।
নতুন ব্যবস্থা চালুর অংশ হিসেবে আগের অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থার অপেক্ষমাণ তালিকা বন্ধ করে দেওয়া হবে। ফলে আগে থেকে অপেক্ষমাণ তালিকায় নাম নিবন্ধন করা শিক্ষার্থীদেরও নতুন করে আবেদন করতে হবে।
এ জন্য পুরোনো ও নতুন সব আবেদনকারীকে কনস্যুলার সার্ভিসেস পোর্টালে অ্যাকাউন্ট খুলে আবেদন জমা দিতে হবে। পুরোনো তালিকায় থাকা আবেদনকারীদের আগের নিবন্ধন নতুন ব্যবস্থায় বহাল থাকবে না।
দূতাবাস জানিয়েছে, নতুন পদ্ধতিতে আবেদন যাচাইয়ের কাজ আরও দ্রুত ও কার্যকর হবে। এতে অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষার সময় কমানোর পাশাপাশি ভিসা আবেদন প্রক্রিয়ায় দূতাবাসের সক্ষমতা বাড়বে। তবে আবেদনভেদে ভিসা প্রক্রিয়াকরণের সময় ভিন্ন হতে পারে।
যেভাবে আবেদন করবেন
স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়তে আগ্রহী শিক্ষার্থীরা ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন ডিজিটাল পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। এ জন্য ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে প্রয়োজনীয় তথ্য পূরণ ও কাগজপত্র জমা দিতে হবে।
আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র ও বিস্তারিত নির্দেশনা পাওয়া যাবে জার্মানির কনস্যুলার সার্ভিসেস পোর্টালে।
আবেদনের ওয়েবসাইট: https://digital.diplo.de/
বিস্তারিত তথ্য জানা যাবে ঢাকাস্থ জার্মান দূতাবাসের অফিশিয়াল ওয়েবসাইটেও।