
শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে বিএনপি সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
নূরে আলম
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬, ৯:২২

দেশে বেসরকারি স্কুলে ভর্তির নীতিমালা এখনো চূড়ান্ত হয়নি। শিক্ষাবর্ষ শেষ হতেও বাকি প্রায় একমাস। অথচ নীতিমালা জারির আগেই অনেক স্কুলে পুনঃভর্তি ফি দিতে অভিভাবকদের চাপ দেয়া হচ্ছে। শুধু তাই নয়, বিভিন্ন খাত দেখিয়ে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগও উঠেছে। এদিকে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অতিরিক্ত ফি আদায় করা হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
শিক্ষাবর্ষ শেষ না হলেও বেসরকারি স্কুলে ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে চলতি মাসেই। এরইমধ্যে সরকারি মাধ্যমিক স্কুলের ভর্তি নীতিমালা জারি হলেও বেসরকারি স্কুলেরটা এখনো চূড়ান্ত হয়নি।
চলতি বছরের ফেব্রুয়ারিতে শিক্ষা মন্ত্রণালয় থেকে স্কুলে পুনঃভর্তি ফি আদায় না করার নির্দেশনা দেয়া হয়। তবে অভিযোগ উঠেছে, রাজধানীর অনেক স্কুলে শিক্ষাবর্ষ শেষ হওয়ার আগেই অভিভাবকদের পুনঃভর্তি ফি দিতে চাপ দেয়া হচ্ছে। পাশাপাশি বিভিন্ন খাতে অতিরিক্ত ফিও আদায় করা হচ্ছে।
এক অভিভাবক বলেন, ‘ভর্তি ফি তদারকি করা দরকার। সরকারকে মনিটরিং করতে হবে যাতে অতিরিক্ত টাকা নেয়া না হয়। এভাবে বাড়তি টাকা নেয়া হলে অভিভাবকরা ক্ষতিগ্রস্ত হবেন।’
সরকারি স্কুলের ভর্তি নীতিমালায় বলা হয়েছে, প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। আর দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা নেয়া হবে। তবে বেসরকারি স্কুলেও একই পদ্ধতিতে ভর্তি করানো হবে কি না, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট নির্দেশনা নেই। দ্রুত নীতিমালা জারির দাবি জানিয়েছেন অভিভাবকরা।
এক অভিভাবক বলেন, এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ নীতিমালাই আসেনি। নীতিমালা না থাকলে একজন অভিভাবক কীভাবে সিদ্ধান্ত নেবেন তার সন্তানকে কোথায় ভর্তি করাবেন?
প্রতিবছর ভর্তি ও অন্যান্য ফি নির্ধারণ করে দেয় শিক্ষা মন্ত্রণালয়।
তবে অভিযোগ রয়েছে, বেশিরভাগ নামী স্কুলই এসব নির্দেশনা মানে না।
বেসরকারি স্কুলগুলোকে শৃঙ্খলার মধ্যে আনার পরামর্শ দিয়ে শিক্ষা গবেষকরা জানান, প্রতিবছর অতিরিক্ত ফি আদায়ের কারণে ভোগান্তিতে পড়তে হয় অভিভাবকদের। ফি আদায়ের ক্ষেত্রে অনিয়ম বন্ধ করতে কর্তৃপক্ষকে কঠোর অবস্থান নিতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক নূর-ই-আলম সিদ্দিকী বলেন, ‘ফি আদায়ের ক্ষেত্রে এক ধরনের স্বেচ্ছাচারিতা দেখা যায়। একেক স্কুল একেকভাবে ফি আদায় করে। এতে অভিভাবকদের ওপর বড় ধরনের চাপ তৈরি হয়। এই চাপ অভিভাবকদেরই মোকাবিলা করতে হয়। এমন পরিস্থিতি এড়াতে ফি আদায়ের ক্ষেত্রে একটি অভিন্ন নীতিমালা থাকা উচিত।’
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শিগগিরই বেসরকারি স্কুলের ভর্তি নীতিমালা জারি করা হবে। পাশাপাশি অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল সময় সংবাদকে বলেন, ‘এ বিষয়ে এরইমধ্যে কয়েক দফা সভা হয়েছে। আশা করছি, অতি দ্রুত শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে নির্দেশনা জারি করবে। এবার বিষয়টি আমরা অত্যন্ত নজরদারিতে রাখব। কোথাও কোনো অভিযোগ পেলে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
নীতিমালার খসড়া অনুযায়ী, রাজধানীর বেসরকারি স্কুলে বাংলা মাধ্যমে সর্বোচ্চ ৮ হাজার টাকা এবং ইংরেজি ভার্সনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ভর্তি ফি নেয়া যাবে।