
শুক্রবার অপর্ণা সেনের বিশেষ আলোকচিত্র প্রদর্শন
বিনোদন
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৩৩

‘পঞ্চায়েত’ নিজের জায়গা তৈরি করেছে একেবারেই আলাদা গল্প বলার ভঙ্গিতে। ছবি: সংগৃহীত
কখনো গ্রামের রাজনীতি, কখনো প্রেম, কখনো ক্ষমতার দ্বন্দ্ব—সবকিছুই হাস্যরসের মোড়কে দর্শকের সামনে তুলে ধরেছে ভারতীয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’। ফুলেরা গ্রামের পরিচিত মানুষগুলোর জীবনে কী ঘটছে, তা জানার অপেক্ষায় থাকেন দর্শকেরা।
পঞ্চম সিজন নিয়ে অনিশ্চয়তার মধ্যেই এবার এলো সুখবর। এক কোটি মালা পরানোর অভিনব শর্ত পূরণ হতেই জানা গেল নতুন সিজনের মুক্তির তারিখ। আগামী ৩ ডিসেম্বর থেকে প্রাইম ভিডিওতে দেখা যাবে সিরিজটি।
ভারতের প্রত্যন্ত একটি গ্রাম। সেখানে রাজনীতি আছে, ক্ষমতার লড়াই আছে, আছে প্রেম, অভিমান, হাসি-কান্না আর সম্পর্কের নানা সমীকরণ।
গ্রামের মানুষের ছোট ছোট চাওয়া-পাওয়া আর দৈনন্দিন জীবনের গল্প যে এতটা আকর্ষণীয় হয়ে উঠতে পারে, তারই প্রমাণ ‘পঞ্চায়েত’। একেবারেই সাধারণ জীবনযাপনের অসাধারণ গল্প দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছে সিরিজটি।
ফুলেরা গ্রামের বাসিন্দাদের নিয়ে তৈরি এই সিরিজের প্রতিটি চরিত্র যেন দর্শকের পরিচিত। সচিবজি থেকে মঞ্জু দেবী, প্রহ্লাদ থেকে বিকাশ—সবাইকে ঘিরেই তৈরি হয়েছে আলাদা ভক্তগোষ্ঠী। তাই পঞ্চম সিজন নিয়ে দর্শকদের অপেক্ষাও ছিল তুঙ্গে।
তবে সম্প্রতি নির্মাতাদের একটি ঘোষণায় হতাশ হয়েছিলেন ভক্তরা। জানানো হয়েছিল, এ বছর মুক্তি পাচ্ছে না নতুন সিজন। সেই হতাশা অবশ্য বেশিদিন স্থায়ী হয়নি। বরং এক অভিনব প্রচারণার মধ্য দিয়ে নতুন সিজনের মুক্তির খবর জানিয়ে চমকে দিয়েছে নির্মাতারা।
‘দ্য ভাইরাল ফিভার’ (টিভিএফ) প্রযোজিত এবং দীপক কুমার মিশ্র পরিচালিত সিরিজটির নতুন সিজনেও থাকছে পরিচিত অভিনয়শিল্পীদের সমাগম। অভিনয়ে থাকছেন জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব, নীনা গুপ্তা, সুনীতা রাজওয়ার, সানভিকা, ফয়সল মালিক, চন্দন রায়, দুর্গেশ কুমার ও অশোক পাঠকসহ আরও অনেকে।
সিরিজটির জনপ্রিয়তার অন্যতম কারণ এর অভিনয়শিল্পীদের স্বাভাবিক অভিনয়। এখানে বড় কোনো আয়োজন বা অতিনাটকীয়তার চেয়ে গুরুত্ব পেয়েছে সাধারণ মানুষের জীবন।
ছোট ছোট সংলাপ, পরিচিত পরিস্থিতি আর চরিত্রগুলোর স্বতঃস্ফূর্ত আচরণেই তৈরি হয়েছে হাসির মুহূর্ত।
ওটিটি প্ল্যাটফর্মে অসংখ্য সিরিজের ভিড়ে ‘পঞ্চায়েত’ নিজের জায়গা তৈরি করেছে একেবারেই আলাদা গল্প বলার ভঙ্গিতে। এখানে নেই অতিরিক্ত চাকচিক্য, নেই অকারণ নাটকীয়তা। বরং একটি গ্রামের মানুষ, তাদের জীবনসংগ্রাম, রাজনীতি ও সম্পর্কের টানাপোড়েনই হয়ে উঠেছে গল্পের মূল শক্তি।
উল্লেখ্য, শুরুতে বলা হয়েছে এক কোটি মালা পরানোর শর্তের কথা। এটি বানরাকাস চরিত্রের গলায় মালা পরানোর কথা বলা হয়েছে। অর্থাৎ, দর্শকদের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে ভার্চুয়ালি বানরাকাসের গলায় এক কোটি মালা পরানোর লক্ষ্য পূরণ করতে বলা হয়েছিল। এটি ছিল ‘পঞ্চায়েত’ পঞ্চম সিজনের মুক্তির তারিখ প্রকাশের জন্য নির্মাতাদের একটি মজার প্রচারণামূলক ক্যাম্পেইন।