
আয়ারল্যান্ডের চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত বাংলাদেশের সিনেমা
বিনোদন
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১৬:১৬

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেন। ছবি: সংগৃহীত
অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেনের আলোকচিত্র প্রদর্শনী। এক মাসব্যাপী‘আমি আর্টস ফেস্টিভ্যাল ২০২৬’-এ বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে অভিনেত্রীর ক্যামেরায় তোলা বিশেষ মুহূর্তগুলো।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, ‘মাই গেজ’ শিরোনামে প্রদর্শিত হবে অপর্ণা সেনের আলোকচিত্র। উৎসবের আনুষ্ঠানিক সূচনার আগে আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভবানীপুর হাউসে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে নিজের প্রদর্শনী নিয়ে কথা বললেন অভিনেত্রী।
অপর্ণা সেনের ছবি তোলা বা ফটোগ্রাফি গুণ নতুন নয়। ক্যারিয়ারের শুরু থেকেই এ বিষয়টির ওপর তার ঝোঁক ছিল। তবে এবার অভিনেত্রীর এ গুণ প্রথমবার প্রকাশ্যে আসতে চলেছে।
এ প্রসঙ্গে অপর্ণা সংবাদমাধ্যমকে বলেন,
আমি বহু দিন ধরেই ছবি তুলি। ১৯৭৬ সালে প্রথম ক্যামেরা কিনেছিলাম। আমার আলোকচিত্রী বন্ধু সুভাষ নন্দীর কথা বলতে হয়। তিনি আমার ছবি ‘৩৬ চৌরঙ্গী লেন’-এর স্থিরচিত্র তুলেছিলেন। ওর থেকে ক্যামেরা সম্পর্কে কিছুটা জেনেছিলাম। তার পরে পরিচালক গৌতম ঘোষের কাছেও ক্যামেরায় ছবি তোলার খুঁটিনাটি সম্পর্কে জেনেছিলাম।
ছবি তোলার ক্ষেত্রে আলোর ব্যবহারকে বিশেষ ভাবে গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মনে করেন অপর্ণা। তার ক্যামেরাবন্দি করা ছবিগুলিতেও আলোর বিশেষ ভূমিকা রয়েছে বলে জানান তিনি। তার ভাষায়,
আলোর ব্যবহারটা আয়ত্তে এনে ফেলে ইচ্ছেমতো পরীক্ষানিরীক্ষা করা যায়। এক বার নৈনিতালের চড়া রোদে একটি ছবি তুলেছিলাম। কিন্তু এমন ভাবে ছবিটি তুলেছিলাম, দেখে মনে হত যেন চাঁদনি রাতে তোলা।
প্রাসঙ্গিক:
আগামী ২০ নভেম্বর থেকে ‘কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি’-তে শুরু হবে ‘আমি আর্টস ফেস্টিভ্যাল ২০২৬’। চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। সেখানেই প্রদর্শিত হবে অপর্ণার আলোকচিত্রের প্রদর্শনী।