
অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, শুনানি ২৪ ডিসেম্বর
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১০:৪৬

অভিজিৎ সাওয়ান্ত (বামে) এবং ঋষি সিং (ডানে)। ফাইল ছবি
‘ইন্ডিয়ান আইডল’-এর দুই ভিন্ন সিজনের বিজয়ী অভিজিৎ সাওয়ান্ত এবং ঋষি সিং রিয়েলিটি শো-এর মঞ্চেই তীব্র বাকযুদ্ধে জড়িয়ে পড়েন। সম্প্রতি শুরু হওয়া নতুন রিয়েলিটি শো 'ইন্ডিয়ান আইডল লেজেন্ডস রিটার্ন'-এর মঞ্চে তাদের এই বিবাদ ঘটে, যা দেখে শো-এর বিচারক হিমেশ রেশমিয়া এবং অতিথি কারিশমা কাপুরসহ উপস্থিত সবাই হতবাক হয়ে যান।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, নতুন রিয়েলিটি শো 'ইন্ডিয়ান আইডল লেজেন্ডস রিটার্ন'-এর বিশেষ সিজনের নতুন নিয়ম অনুযায়ী, বিচারকদের পাশাপাশি প্রতিযোগীরাও একে অপরের পারফরম্যান্সের মূল্যায়ন করতে এবং নম্বর (স্কোর) দিতে পারছেন। এই নিয়মের সূত্র ধরেই বিতর্কের সূত্রপাত অভিজিৎ ও ঋষির। বিশেষ করে ‘ইন্ডিয়ান আইডল’-এর ১৩তম সিজনের বিজয়ী ঋষির মন্তব্য ঘিরে বার বার উত্তপ্ত হচ্ছে অনুষ্ঠানের পরিবেশ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া অনুষ্ঠানের একটি ঝলকে দেখা যাচ্ছে, একটি গানে ঋষিকে কম নম্বর দেন অভিজিৎ। শুধু তা-ই নয়, ঋষির গানের ধরন নিয়েও প্রশ্ন তোলেন। অভিজিৎ জানান, গানের মধ্যে কখনও যন্ত্রণা ফুটিয়ে তুলতে হয়, আবার কখনও প্রকাশ করতে হয় আগ্রাসন। কিন্তু ঋষির গানে সেই আবেগের প্রকাশ তার পছন্দ হয়নি। অভিজিতের ভাষায়,
মনে হচ্ছিলো যেন কেউ নিজের প্রেমিকার গলা টিপে ধরছে!
এই মন্তব্যে রীতিমতো ক্ষুব্ধ হন ঋষি। পাল্টা অভিজিৎকে তিনি বলেন,
গান ভালো না লাগলে সরাসরি সেটুকুই বলা যেত, এতো আজেবাজে কথা শোনানোর কোনো প্রয়োজন ছিল না।
বাগ্বিতণ্ডা এখানেই শেষ নয়। ঋষির এমন জবাবে অভিজিৎ তাকে কটাক্ষ করে বলেন,
ঋষির নতুন কিছু ‘শেখার ইচ্ছেটাই’ আর নেই।
এর জবাবে ঋষি চরম আত্মবিশ্বাস নিয়ে মঞ্চে ঘোষণা করেন— তার বিশ্বাস, উপস্থিত অন্য সব গায়কের তুলনায় তার গান অনেক বেশি ভালো।
এদিকে দুই প্রতিযোগীর এমন তর্ক দেখে বিচারক হিমেশ রেশমিয়া বলেন,
বিষয়টি বেশ গুরুতর হয়ে উঠছে এবং গানের চুলচেরা বিশ্লেষণ করতে গিয়ে অকারণ জলঘোলা করা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার প্রোমো আসার পর থেকেই নেটিজেনদের মাঝে তীব্র আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। দর্শকদের একাংশ ঋষির এই স্পষ্টভাষী রূপ ও আত্মবিশ্বাসকে সমর্থন করলেও, বড় একটি অংশ সিনিয়র শিল্পীর প্রতি তার এই আচরণকে ‘অহংকার’ বলে তীব্র সমালোচনা করেছেন।
অনেক নেটিজেন আবার পুরো বিষয়টি টিআরপি (TRP) বাড়ানোর জন্য অনুষ্ঠানের "স্ক্রিপ্টেড" বা ‘পূর্বপরিকল্পিত নাটক’ বলেও মন্তব্য করছেন।