
বিবাদে জড়ালেন ‘ইন্ডিয়ান আইডল’-এর দুই বিজয়ী অভিজিৎ-ঋষি!
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ৮:২৪

বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপ। ফাইল ছবি
বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ভারতের সুরাটের একটি আদালত। সুরাটের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট জে ভি চৌহান এই পরোয়ানা জারির নির্দেশ দেন।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৫ সালের এপ্রিল মাসে সামাজিক মাধ্যম এক্স (X)-এ একটি আপত্তিকর ও বিতর্কিত মন্তব্য করেছিলেন অনুরাগ কাশ্যপ। সেই জেরে হিন্দুত্ববাদী সংগঠনের আইনজীবী কমলেশ রাওয়াল ভারতীয় ন্যায় সংহিতার ১৯২, ৩৫২ এবং ৩৫২(২) ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এরপর আদালতে হাজির হওয়ার জন্য অনুরাগকে একাধিকবার নোটিশ পাঠান আদালত। নোটিশ পাওয়ার পরও পরিচালক আদালতে হাজির না হওয়ায় তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
অভিযোগকারী পক্ষের আইনজীবী কমলেশ রাওয়াল সংবাদমাধ্যমকে জানায়, আদালতে হাজির হওয়ার জন্য অনুরাগকে একাধিকবার নোটিশ পাঠানো হয়েছিল। সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়েও তাকে আদালতে আসার কথা জানানো হয়। কিন্তু কোনও ক্ষেত্রেই পরিচালকের তরফে সাড়া মেলেনি।
নির্মাতার বিরুদ্ধে অভিযোগ, অনুরাগ কাশ্যপের বিতর্কিত মন্তব্য বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শত্রুতা সৃষ্টি এবং শান্তিভঙ্গের কারণ হতে পারে।
এদিকে মামলার আগেই নিজের বিতর্কিত মন্তব্যের জন্য নির্মাতা সামাজিক মাধ্যমে প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আইনি প্রক্রিয়া তিনি এড়াতে পারেননি।
আদালতে নির্মাতার জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় নির্ধারিত শর্ত পূরণ করে জামিন পাওয়ার সুযোগ রয়েছে অনুরাগ কাশ্যপের। আগামী ২৪ ডিসেম্বর নির্মাতার বিরুদ্ধে দায়ের করা মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে।