
আদনান আল রাজীবের প্রথম সিনেমা ‘অপলক’, জুটি বাঁধছেন নিশো-মেহজাবীন
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৯:০

জীবনের তৃতীয় অধ্যায়ে অর্পিতা চ্যাটার্জির সঙ্গে সাত পাকে ঘুরেন টালিউড অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি। ছবি: সংগৃহীত
প্রথমে ভালোবেসে ঘর বেঁধেছিলেন অভিনেত্রী দেবশ্রী রায়ের সঙ্গে। এরপর জীবনে আসে অপর্ণা গুহঠাকুরতা। তবে টেকেনি কোনও সংসার।
জীবনের তৃতীয় অধ্যায়ে অর্পিতা চ্যাটার্জির সঙ্গে সাত পাকে ঘুরেন টালিউড অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি। দুই দশকেরও বেশি সময় ধরে সুখে সংসার করছেন তারা।
আগের দুই দাম্পত্যের বিচ্ছেদের প্রসঙ্গ টেনে মজার ছলে প্রসেনজিৎ বলেন, সাবেক স্ত্রীরা তাকে ছেড়ে গেলেও অর্পিতা এখনও তার সঙ্গে রয়েছেন।
তাকে সহ্য করে দীর্ঘদিন সংসার করছেন। শুধু মজার মন্তব্যই নয়, স্ত্রীকে ভালোবাসা ও সম্মান জানানোর পাশাপাশি তার অভিনয় প্রতিভারও প্রশংসা করেন তিনি।
তিন দশকের বেশি সময় ধরে বাংলা চলচ্চিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ। বক্স অফিসে বাংলা সিনেমার সুদিন ফেরাতে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। দর্শকের কাছে পেয়েছেন ‘ইন্ডাস্ট্রি’ তকমা।
পর্দায় অসংখ্য চরিত্রে দর্শককে মুগ্ধ করা প্রসেনজিতের এই অকপট স্বীকারোক্তি নতুন করে আলোচনায় এনেছে তার ব্যক্তিগত জীবনের গল্প।