
আবারও শাহরুখের সঙ্গে পর্দা কাঁপাবেন দীপিকা
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১৮:৪৩

তুলনা আল হারুন স্তন ক্যানসারে আক্রান্ত ছিলেন। ছবি: সংগৃহীত
মাত্র ছয় মাস আগে শরীরে ধরা পড়ে ক্যানসার। এরপর শুরু হয় চিকিৎসা, চলে নানা চেষ্টা। কিন্তু শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলেন মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা তুলনা আল হারুন। মাত্র ৩৯ বছর বয়সেই পৃথিবীর মায়া ত্যাগ করলেন তিনি।
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তুলনা আল হারুন। তার মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার মা আমেনা বেগম। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।
ইতোমধ্যে প্রয়াত এই মডেল-অভিনেত্রীর দাফন সম্পন্ন হয়েছে। আমেনা বেগম জানান, শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানা গেছে, তুলনা আল হারুন স্তন ক্যানসারে আক্রান্ত ছিলেন। রোগ শনাক্ত হওয়ার পর ঢাকার কয়েকটি হাসপাতালে তার চিকিৎসা চলে। গত ২০ অক্টোবর তার অস্ত্রোপচার করা হয়। তবে এরই মধ্যে তার শরীরে ক্যানসার ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছিল।
চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে ফেরার আশা থাকলেও শেষ পর্যন্ত আর ফেরা হলো না তার। মাত্র ৩৯ বছর বয়সে তার এমন অকালপ্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে স্বজন ও পরিচিতজনদের মধ্যে।
তুলনা আল হারুন দেশের নন্দিত নাট্যকার ও নির্মাতা আব্দুল্লাহ আল মামুনের ভাই আব্দুল্লাহ আল হারুনের মেয়ে। মডেলিংয়ের পাশাপাশি অভিনয় ও উপস্থাপনায়ও একসময় বেশ সরব ছিলেন তিনি। শোবিজ অঙ্গনে নিজের কাজের মাধ্যমে পরিচিতি পেয়েছিলেন তুলনা।
তার অকালমৃত্যুর খবরে শোবিজ অঙ্গনের সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অনেক সহকর্মী। মাত্র ৩৯ বছর বয়সে তার চলে যাওয়া পরিবার, স্বজন ও পরিচিতজনদের জন্য গভীর শূন্যতা তৈরি করেছে।