
সন্তান জন্মের ছয় সপ্তাহ পর সুপারমডেল বারবারার র্যাম্পে হাঁটা দেখে কাঁদলেন স্বামী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১৬:৯

সংগীতশিল্পী আসিফের গাড়িতে গুলির সিসিটিভি ফুটেজ।
জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুবৃত্তরা। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছে। এই ঘটনায় তিনি অক্ষত থাকলেও পরিবার ও সংগীতাঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সিসি টিভি ফুটেজে দেখা যায়, শনিবার (২৪ অক্টোবর) ভোর ৪টা ৪৮ মিনিটে রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারের সামনে পার্ক করা প্রাইভেট কারটি লক্ষ্য করে সিএনজিচালিত অটোরিকশা থেকে গুলি করা হয়। এরপর দ্রুত অটোরিকশাটি চলে যায়। পরে জানা যায়, প্রাইভেটকারটি সঙ্গীতশিল্পী আসিফ আকবরের।
তবে হামলার সময় গাড়িতে ছিলেন না সংগীতশিল্পী আসিফ আকবর। গুলির শব্দ শুনে বিশাল সেন্টারের তিনতলায় নিজের অফিস থেকে দ্রুত নিচে নেমে আসেন তিনি। হামলায় কেউ হতাহত না হলেও গাড়িটির পেছনের ডান পাশের কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। তবে পরিবার বলছে, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত দাবি পরিবারের।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ডিএমপির অতিরিক্ত কমিশনার আবুল বাশার তালুকদার জানিয়েছেন, এটি কি ব্যক্তিগত বিরোধের জের, নাকি পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
মগবাজারে বিশাল সেন্টারে সঙ্গীতশিল্পী আসিফ আকবরের একটি ব্যক্তিগত স্টুডিও রয়েছে। ঘটনার সময় তিনি সেখানেই ছিলেন।