
হ্যালোইন ডে শনিবার, ভুতুড়ে উৎসবে ভয় বাড়াবে যে ১০ হরর সিনেমা

‘জানোয়ার’ সিনেমার পোস্টার। ফাইল ছবি
নতুন নায়কের অভাবে এতোদিন আটকে ছিল প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার নতুন সিনেমা ‘জানোয়ারে’-এর শুটিং। অবশেষে নায়ক চূড়ান্ত করেছেন সিনেমা সংশ্লিষ্টরা।
শুক্রবার (৩০ অক্টোবর) জাজ মাল্টিমিডিয়ার অফিশিয়াল পেজ ‘জানোয়ার’ সিনেমা নিয়ে নতুন তথ্য প্রকাশ করে। জানায়, ২০২১ সালে সিনেমাটির পরিকল্পনা ও শুটিং শুরু হলেও এতোদিন সিনেমাটি আটকে ছিল। নায়কের সন্ধান পাওয়ায় অবশেষে সিনেমাটির শুটিং আবারও শুরু হতে যাচ্ছে।
শাহ আলম সরকার ও আবদুল আজিজের কাহিনি ও সংলাপে নির্মিত হবে সিনেমাটি। খুব শিগগিরই এ সিনেমার নবাগত নায়ক ও নায়িকাকে প্রকাশ্যে আনবে জাজ মাল্টিমিডিয়া।
এআই ও ভিএফএক্স সহায়তায় আকর্ষণীয় করে সিনেমাটির প্রতিটি দৃশ্য তৈরি করা হবে বলে জানান সিনেমা সংশ্লিষ্টরা। সিনেমাটিতে তুলে ধরা হবে ১৯৬৫ থেকে ১৯৯০ সালের দৃশ্যপট।
তরুণ নির্মাতা জাহিদ জুয়েলের পরিচালনায় ‘জানোয়ার’ সিনেমায় নায়কের ভূমিকায় দেখা যাবে নবাগত সাজকে। নায়িকা হিসেবে অভিনয় করবেন নবাগত আবন্তিকা। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অবন্তী, নুসরাত, আলিশা, নাদের চৌধুরী, শিবা সানু, জয়, নাজমুল, শুভ্র মেরাজ, রাকা পপি, শাহ আলম সরকারসহ আরও অনেকে।