
গাজার শিশুদের জন্য ১ লাখ ৩০ হাজার ডলার তহবিল সংগ্রহে হামজার সহযোগিতা
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ২০:২০

রশিদ প্রথম বোলার হিসেবে এই মাইলফলকে পৌঁছেছেন। ছবি: এএফপি
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তিনি দীর্ঘদিন ধরেই শীর্ষে। রশিদ খান এবার প্রবেশ করলেন দুশোর ক্লাবে। প্রথম ক্রিকেটার হিসেবে এই মাইলফলকে পৌঁছেছেন তিনি।
বৃহস্পতিবার জিম্বাবুয়ের তাদিওয়ানাশে মারুমানিকে আউট করে রশিদ এই ঐতিহাসিক মাইলফলকে পৌঁছান। ২৮ বছর বয়সি এই ক্রিকেটারের ২০১৫ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষেই অভিষেক হয়। এরপর গত ১১ বছরে সংক্ষিপ্ত সংস্করণের অন্যতম সফল বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।
পুরুষদের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রশিদ। ১৫৩ ম্যাচে তার উইকেটসংখ্যা ১৭১টি। তালিকার পরের অবস্থানে রয়েছেন হংকংয়ের এহসান খান ও নিউজিল্যান্ডের ইশ সোধি। দুজনেরই উইকেটসংখ্যা ১৬৫টি। আর নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক টিম সাউদি শিকার করেছেন ১৬৪ উইকেট।
শুধু আন্তর্জাতিক ক্রিকেটেই নয়, ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে সামগ্রিক টি-টোয়েন্টি ক্রিকেটেও উইকেট শিকারের তালিকায় রশিদ শীর্ষে। এই ফরম্যাটে ৭০০ উইকেটের মাইলফলক অতিক্রম করা একমাত্র বোলার তিনি। ৫৫১ ম্যাচে রশিদের উইকেটসংখ্যা ৭৪২টি। তার চেয়ে অনেক পিছিয়ে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনিল নারাইন। ৬১৭ ম্যাচে তার শিকার ৬৫৮ উইকেট।