
এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর
শিক্ষা সময়
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৫:২

রুয়েটে আরজেপি টেক ফেস্ট।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) প্রযুক্তি প্রতিযোগিতা ও উৎসব ‘আরজেপি টেক ফেস্ট ২০২৬’-এ অংশ নেয় উত্তর বঙ্গের ৮০টি স্কুল ও ২০টি কলেজের ১ হাজারের বেশি শিক্ষার্থী। গত ২৬ আগস্ট রুয়েটে এ প্রযুক্তি উৎসব অনুষ্ঠিত হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নিবন্ধিত প্রযুক্তি প্লাটফর্ম এবং রুয়েট, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী আইসিটি ক্লাব আরজেপি’র উদ্যোগে অনুষ্ঠিত দিনব্যাপী এই প্রযুক্তি উৎসবে ছিল প্রোগ্রামিং প্র্রতিযোগিতা, আইসিটি অলিম্পিয়াড এবং প্রজেক্ট শোকেইস। সেই সঙ্গে ছিল প্রশ্নোত্তর পর্ব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে শিক্ষার্থীরা মজার বিভিন্ন প্রশ্ন করে জিতে নেয় পুরস্কার।
সমাপনী অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন বলেন, ছোট বয়স থেকেই শিক্ষার্থীরা যেন সহজেই ইনোভেশনের সঙ্গে যুক্ত হতে পারে, এর জন্য নানা পদক্ষেপ নিচ্ছে সরকার। অর্থের জন্য কোনো উদ্ভাবন থেমে থাকবে না।
এছাড়া বৃহৎ এই প্রযুক্তি উৎসব আয়োজনের জন্য রুয়েট ও আরজেপিকে ধন্যবাদ জানান সচিব।
উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেন, শুধু প্রযুক্তি ব্যবহার করলে হবে না, প্রযুক্তির উদ্ভাবক হিসেবে বাংলাদেশকে পরিচয় করিয়ে দিতে হবে। এই স্বপ্ন বাস্তবায়নে কোমলমতি শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে। এই কাজে বিশ্ববিদ্যালয়ের সার্বিক সহযোগিতা সব সময় থাকবে।
আরজেপি’র সভাপতি তারেক আবরার বলেন, স্বেচ্ছাসেবী কাজের অংশ হিসেবে আরজেপি যেমন শিক্ষার্থীদের প্রযুক্তি ও প্রোগ্রামিং শেখাচ্ছে, এই শিক্ষার্থীরাও যেন একদিন বড় হয়ে এই ক্রমধারা চালু রাখে। প্রত্যন্ত অঞ্চলসহ দেশের প্রতিটি আনাচে-কানাচে প্রযুক্তি শিক্ষাকে ছড়িয়ে দিয়ে সেখান থেকে মেধাবীদের বাছাই করে আনতে এবং বড় স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতা করতে আরজেপি বদ্ধপরিকর।