
কার্গিল যুদ্ধে সেনাদের সঙ্গে শত্রুপক্ষের বিরুদ্ধে যেভাবে লড়েছিলেন নানা পাটেকর
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ১৭:১৬

অভিনেত্রীর ইনস্টাগ্রাম পোস্ট (বামে) এবং তারকা দম্পতি সিদ্ধার্থ-কিয়ারা (ডানে)। ফাইল ছবি
সামাজিক যোগাযোগ মাধ্যমে ফের সুখবর দিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানি। পারিবারিক একটি মিষ্টি ছবি প্রকাশ করে দ্বিতীয়বার বাবা-মা হওয়ার সুখবর দেন এ জুটি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, বুধবার (৭ অক্টোবর) ইনস্টাগ্রামে একটি মিষ্টি ছবি পোস্ট করেন সিদ্ধার্থ-কিয়ারা। ওই ছবিতে দেখা যায়, সিদ্ধার্থ এবং কিয়ারার হাতের উপর রয়েছে মেয়ে সারায়ার ছোট্ট হাত। আর সেই ছোট্ট হাতের মুঠোর মধ্যে রয়েছে এক জোড়া উলের তৈরি ছোট্ট মোজা।
ছবিটির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘সবচেয়ে বড় উপহার পেয়ে আবারও ধন্য। মনটা ভালোবাসা এবং কৃতজ্ঞতায় ভরে গিয়েছে।’
অভিনেত্রীর এমন পোস্টের পর শুভেচ্ছা আর ভালোবাসায় ভাসছেন এ তারকা জুটি। বলিউডের সহকর্মীরাও ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন তাদের।
বলিউড সিনেমা ‘শেরশাহ’-এর শুটিং সেটে একে অন্যের প্রেমে পড়েন সিদ্ধার্থ ও কিয়ারা। দীর্ঘ প্রেমের পর ২০২৩ সালের ফেব্রুয়ারিতে রাজস্থানের জয়সলমেরের সূর্যগড় প্যালেসে রাজকীয় আয়োজনে গাঁটছড়া বাঁধেন তারা। বিয়ের দুই বছর পর ২০২৫ সালের জুলাই মাসে প্রথম কন্যা সন্তান সারায়ার জন্ম দেন কিয়ারা। সন্তানের এক বছর পার হতেই এবার দ্বিতীয় সন্তানের মুখ দেখার অপেক্ষায় রয়েছেন অভিনেত্রী।