
রাতে ঘুমানোর আগে মেয়েকে দুটি প্রশ্ন করেন রণবীর!
বিনোদন
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২১:৪০

অমিতাভের সম্পত্তি নিয়ে বিরোধ। ছবি: সংগৃহীত
মুম্বাইয়ের বুকে সগর্বে দাঁড়িয়ে আছে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের বিলাসবহুল বাড়ি ‘জলসা’। বাড়িটি শুধু তার আবাসস্থল নয়, ভক্তদের কাছেও এক বিশেষ আকর্ষণের জায়গা। ভক্তদের ভালোবাসার এই ঠিকানা ঘিরেই এবার শুরু হয়েছে সম্পত্তির বিরোধ!
প্রশ্ন উঠেছে, আসলে ‘জলসা’র মালিক কে? অমিতাভ বচ্চনের ছোট ভাই অজিতাভের স্ত্রী রামোলা বচ্চনের দাবি, ১৯৯৩ সালে তার অজ্ঞাতসারে একটি দানপত্রের মাধ্যমে বাড়িটির মালিকানা জয়া বচ্চনের নামে হস্তান্তর করা হয়। এবার সেই দলিলের বৈধতাই চ্যালেঞ্জ করেছেন তিনি।
রামোলার অভিযোগ, দলিলটি তৈরি হয়েছিল সাধারণ কাগজে, পরিশোধ করা হয়নি প্রয়োজনীয় স্ট্যাম্প শুল্ক; এমনকি ছিল না সাক্ষীদের স্বাক্ষরও। অন্যদিকে, কাপোল হাউজিং সোসাইটির নথিতে জয়া বচ্চনের নাম থাকলেও মহারাষ্ট্র সরকারের সম্পত্তি কার্ডে এখনো রয়েছে রামোলার নাম।
সম্পত্তি নিয়ে পারিবারিক কলহের বিষয়টি ইতোমধ্যে বিষয়টি গড়িয়েছে মুম্বাইয়ের ডেপুটি রেজিস্ট্রারের দপ্তরে। শুরু হয়েছে শুনানি। সংশ্লিষ্ট পক্ষগুলোকে প্রয়োজনীয় নথি ও বক্তব্য জমা দিতে বলা হয়েছে। তবে এখনো আসেনি চূড়ান্ত সিদ্ধান্ত।
যে বাড়ির সামনে প্রতি রোববার ভক্তদের ভালোবাসার প্রদর্শনী চলে, সেই ‘জলসা’র মালিকানা নিয়েই এখন প্রশ্ন! শেষ পর্যন্ত কার নামে থাকবে অমিতাভের এই পরিচিত তারকাবাড়ি, সেটিই দেখার বিষয়।
প্রাসঙ্গিক: