
পাঁজরের পাঁচটি হাড় ভাঙার পর কেমন আছেন অভিনেতা টিনু আনন্দ?

স্ত্রী গৌরী খানের সঙ্গে বলিউড অভিনেতা শাহরুখ খান। ছবি: সংগৃহীত
বলিউডে তিনি বাদশা, পর্দায় তার কথাতেই কাঁপে প্রতিপক্ষ! কিন্তু বাড়ির চার দেয়ালের ভেতরে সেই রাজকীয় দাপটের নাকি ছিটেফোঁটাও নেই! আপনি কি জানেন, বাড়ির সাজসজ্জা থেকে শুরু করে বিছানায় বসে খাওয়া সবকিছুতেই স্ত্রী গৌরী খানের কড়া নিয়মের বেড়াজালে বন্দি থাকেন শাহরুখ খান?
সম্প্রতি দুবাইয়ের এক অনুষ্ঠানে নিজের পারিবারিক জীবনের এমন মজার অভিজ্ঞতা ফাঁস করে হাসির খোরাক জুগিয়েছেন বলিউডের কিং খান। গত বুধবার (১১ নভেম্বর) দুবাইয়ে নিজের আবাসন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেতা। সঞ্চালনায় ছিলেন নির্মাতা করণ জোহর। সেখানেই শাহরুখের কাছে জানতে চাওয়া হয়, নিজের বাড়িতে এমন কী আছে, যেখানে তার কোনও সিদ্ধান্ত নেয়ার সুযোগ নেই?
উত্তরে এক মুহূর্ত না ভেবেই শাহরুখ জানান, নিজের বাড়িতে আসলে কিছুই করার স্বাধীনতা নেই তার। এরপর গৌরীর পছন্দ-অপছন্দ নিয়ে একের পর এক মজার অভিজ্ঞতা ভাগ করে নেন অভিনেতা।
শাহরুখ জানান, বাড়ির ওয়াই-ফাই ঠিকমতো কাজ না করলেও অভিযোগ করা যাবে না! বিছানায় বসে খাওয়া নিষেধ। এমনকি দেয়ালের রং, ছবি, সিঁড়ি, লিফট কিংবা আলোর ব্যবস্থা কোনো কিছু নিয়েই নিজের মত প্রকাশের সুযোগ নেই। পরিবারের সদস্যদের কাজ শুধু গৌরীর বাড়ির নকশার প্রশংসা করা। এ প্রসঙ্গে শাহরুখ বলেন,
শুধু বলতে হয় গৌরী, কী সুন্দর বাড়ি বানিয়েছো!
দুবাইয়ের নতুন প্রকল্পের বিলাসবহুল পেন্টহাউজ নিয়েও একই রসিকতা করেন তিনি। সেটির নকশাও করেছেন গৌরী। শাহরুখের মজার মন্তব্য, বাড়ির বাইরে ছেলে আরিয়ান ও মেয়ে সুহানার সঙ্গে নিজেদের মতো সময় কাটানোর স্বাধীনতা থাকলেও ঘরে ফিরলেই সবাইকে গৌরীর নিয়ম মেনে চলতে হয়।
ব্যক্তিজীবনে বাড়িতে রাজত্ব না থাকলেও ক্যারিয়ারে রাজত্ব করতে নতুন এক চমক নিয়ে আসছেন শাহরুখ। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় তার পরবর্তী সিনেমা ‘কিং’। সিনেমাটি ঘিরে দর্শকমহলে ইতোমধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। ছবিতে শাহরুখের সঙ্গে দেখা যাবে মেয়ে সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি ও অভয় বর্মাকে।
বাবা-মেয়ের এই জুটির জন্যও বিশেষ হতে যাচ্ছে সিনেমাটি। এ সিনেমাতেই বড় পর্দায় শাহরুখের সঙ্গে সুহানার অভিনয় দর্শকদের জন্যও হতে যাচ্ছে নতুন অভিজ্ঞতা। সিনেমাটি আবারও বলিউড ইন্ডাস্ট্রিতে বাদশা শাহরুখের রাজত্ব ও সিংহাসন মজবুত করবে, এমনটাই আশা করছেন সিনেবোদ্ধারা।
প্রাসঙ্গিক: