
নিজের ঘরে স্বাধীনতা নেই শাহরুখের!
বিনোদন
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১৭:৫৭

বলিউড অভিনেতা টিনু আনন্দ। ছবি: সংগৃহীত
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা টিনু আনন্দ। প্রয়োজনীয় চিকিৎসা শেষে অভিনেতাকে বাড়িতে ফিজিওথেরাপি নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, ৮১ বছরের অভিনেতা হঠাৎই দুর্ঘটনার শিকার হয়ে পাজরে গুরুতর আঘাত পান। এতে তার পাজরের পাঁচটি হাড়ে চিড় ধরে।
জানা যায়, পাজরের একটি চিড় ধরা হাড় অভিনেতার ফুসফুসে ক্ষত তৈরি করে। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসা সেবা দেন। আইসিইউতে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণের পর এখন বাড়িতে ফিরেছেন টিনু।
তবে তার শারীরিক অবস্থার এখনও উন্নতি হয়নি। আপাতত বিপদ থেকে মুক্তি পেলেও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে বেশ কিছুটা সময় লাগবে অভিনেতার। চোটের কারণে দৈনন্দিন কাজকর্ম করতে যথেষ্ট অসুবিধা হচ্ছে তার। বিছানা থেকে ওঠা-বসা, এমনকি শোয়ার মতো সাধারণ কাজও এখন তার কাছে বেশ যন্ত্রণাদায়ক।
তাই সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত বাড়ির বাইরে বেরোতে নিষেধ করেছেন চিকিৎসকরা। সেই সঙ্গে পরামর্শ দিয়েছেন প্রয়োজনীয় চিকিৎসা ও ফিজিওথেরাপি চলমান রাখার।
সর্বশেষ রাম চরণ ও জাহ্নবী কপূর অভিনীত ‘পেদ্দি’ সিনেমায় অভিনয় করেন টিনু আনন্দ। ওই সিনেমায় ক্রীড়ামন্ত্রী বিষ্ণুকান্ত তিওয়ারির চরিত্রে ধরা দিয়েছিলেন তিনি।
প্রাসঙ্গিক: